Health

মাংস খাওয়া কমিয়ে কড়াইশুঁটি বাড়ান, কেন বলছেন গবেষকেরা

কড়াইশুঁটি আর বিনসকে কার্যত মাংসের চেয়ে অনেকটাই এগিয়ে দিলেন গবেষকেরা। আর এই এগিয়ে দেওয়ার পিছনে ২টি শারীরিক কারণ রয়েছে।

লাল মাংস বা যাকে বলে রেড মিট খাওয়া কমাতে হবে। কমাতে হবে প্রক্রিয়াজাত মাংস খাওয়াও। এ ধরনের মাংস খাওয়া কমিয়ে বাড়াতে হবে কড়াইশুঁটি আর বিনস খাওয়া। এমনই বলছেন গবেষকেরা। হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যা বলছেন তা সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন তুলে দিচ্ছে।

মাংস খাওয়া কমিয়ে সবজি খাওয়া বাড়ানোর কথা আগও শোনা গেছে। কিন্তু বিশেষ করে কড়াইশুঁটি এবং বিনসই কেন? এটার বিশেষ প্রয়োজন কি? তার উত্তরও দিয়েছেন গবেষকেরা।

গবেষকরা জানাচ্ছেন, কড়াইশুঁটি এবং বিনস পর্যাপ্ত পরিমাণে শরীরে অ্যামিনো অ্যাসিড পৌঁছে দেয়। যা দেহের হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারি।

সেই সঙ্গে শরীরের যে প্রোটিনের প্রয়োজন তাও এই ২ শুঁটি গোত্রীয় খাবার পূরণ করে দেয়। সেজন্য মাংসের আর দরকার পড়ে না। তাই রেড মিট এবং প্রক্রিয়াজাত মাংস কমিয়ে শুঁটি জাতীয় এই ২ খাবারে জোর দিতে বলছেন গবেষকরা।

লাল মাংস কমানোর কথা বিশ্বের বিভিন্ন প্রান্তেই আলোচিত হচ্ছে। বদলে গাছ থেকে পাওয়া খাবারে জোর দিতে বারবার বলছেন বিশেষজ্ঞেরা। বহু মানুষ কিটো ডায়েট, মেডিটেরানিয়ান ডায়েট, ভেগান ডায়েট এবং এমন নানা ধরনের খাদ্যাভ্যাসকে জীবনের অঙ্গ করে নিতে শুরুও করেছেন।

পরিবেশগত কারণেও মাংস খাওয়া কমানো জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এই পরিস্থিতিতে এই নতুন গবেষণা লাল মাংসের বদলে কড়াইশুঁটি ও বিনসে জোর দিতে বলে অন্য একটি দিক উন্মুক্ত করে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026