World

১৬ বছর বয়সে ১ দিনের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে কিশোরী

মাত্র ১৬ বছর বয়সে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসার সুযোগ পেল এক কিশোরী। বিশ্বজুড়ে এই খবর নিয়ে হৈচৈ পড়ে গেছে।

হেলসিঙ্কি : বলিউডের নায়ক সিনেমাটা মনে আছে। যেখানে এক সাংবাদিককে ১ দিনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসার সুযোগ দেওয়া হয়। ওটা কাল্পনিক সিনেমা হতে পারে কিন্তু বাস্তবেও এমন ঘটনা ঘটল। এক ১৬ বছরের মেয়ে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসার সুযোগ পেল।

তাকে ১ দিনের জন্য আসন ছেড়ে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। যিনি নিজেও একজন মহিলা এবং তাঁর রেকর্ড হল তিনিই হলেন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। সেই সানা মারিন নিজেই জায়গা ছেড়ে দিলেন পরিবেশ ও মানবাধিকার নিয়ে আওয়াজ তোলা ১৬ বছরের মেয়ে আভা মুর্তো-কে।

১৬ বছর বয়সেই ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর আসনে বসতে পারা আভার কাছে স্বপ্নের মত লেগেছে। লিঙ্গ বৈষম্যে ইতি টানতে একটি উদ্যোগ শুরু হয়েছে। ‘গার্লস টেকওভার’ শীর্ষক এই উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশেই কিশোরীদের ১ দিনের জন্য বিভিন্ন সময়ে দেশের রাষ্ট্রপ্রধানের পদে বসানো হবে। শুধু তাই নয়, বিভিন্ন শীর্ষ পদেও তারা বসার সুযোগ একদিনের জন্য পাবে। যা দিয়ে বিশ্বজুড়ে নারী শক্তির বিকাশের পথ প্রশস্ত হবে।

চলতি বছরে জোর দেওয়া হচ্ছে মেয়েদের ডিজিটাল স্কিল ও প্রযুক্তিগত সুযোগের ক্ষেত্রে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কেনিয়া, পেরু, সুদান ও ভিয়েতনামে।

১ দিনের জন্য ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর আসনে বসার পর আভা জানিয়েছে, বিষয়টি বেশ খানিকটা মিটলেও এখনও বিশ্বের সর্বত্রই লিঙ্গ বৈষম্য রয়েছে। তা মেটাতে এখনও কাজ করতে হবে।

মারিন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হন গত বছর। তখন তাঁর বয়স ছিল ৩৪ বছর। ৪ দলের জোট ফিনল্যান্ডে সরকার গড়ে। সেই জোট সরকারের প্রধানমন্ত্রী হন সানা মারিন।

যে ৪টি দলের জোট ফিনল্যান্ডে এখন শাসন করছে তার সবকটি দলেরই প্রধান একজন মহিলা। আর তাঁদের মধ্যে ৩ জনেরই বয়স ৩৫ বছরের কম।

নারী শক্তির বিকাশের ক্ষেত্রে এই শাসক জোটকে এক আদর্শ উদাহরণ মানছেন অনেকে। যারা আগামী দিনে বিশ্বজুড়ে লিঙ্গ বৈষম্য মোছার কাজও জোরকদমে করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026