Lifestyle

মেয়ের বাবাকে এক বিশেষ দাঁত দিতে পারলে তবেই হয় বিয়ে

কোনও নারীকে জীবনসঙ্গিনী করতে চাইলে তাঁর বাবা মায়ের কাছে আবেদন করেন যুবক। তবে এখানে এক বিশেষ দাঁতের ওপর নির্ভর করে বিয়ে।

বিয়ে করার জন্য কোনও নারীকে দেখে পছন্দ হতে পারে। প্রেমের সম্পর্কও থাকতে পারে। তবে বিয়ে করতে কোনও পুরুষকে জীবনসঙ্গিনী করতে চাওয়া নারীর পিতা মাতার কাছে বিয়ের আবেদন নিয়ে হাজির হতে হয়। এমনটা প্রাচ্য থেকে পাশ্চাত্য অনেক সমাজেই দেখতে পাওয়া যায়।

মেয়ের বাবা মা পরখ করে নেন যে পুরুষ তাঁর মেয়েকে বিয়ে করতে চান তাঁর সেই সামর্থ্য আছে কিনা। মেয়েকে সুখে রাখবেন কিনা তিনি।

তবে একটি জায়গা রয়েছে যেখানে একজন পুরুষ যদি কোনও নারীকে বিয়ে করতে চান তাহলে তাঁকে তাঁর সামর্থ্য প্রদর্শন করতে একটি বিশেষ দাঁত এনে উপহার দিতে হয় তরুণীর বাবাকে। এমনটা তিনি করতে পারলে তরুণীর বাবাও মেনে নেন তাঁকে। এটাই এখানকার প্রচলিত প্রথা।

ফিজিতে এই প্রাচীন প্রথা চলে আসছে বহু বছর ধরে। এখানে স্পার্ম তিমি নামে বিশেষ প্রজাতির তিমির একটি দাঁত উপহার হিসাবে নিয়ে আসতে হয় যুবককে।

তারপর তা তুলে দিতে হয় তিনি যে নারীকে জীবনসঙ্গিনী করতে চান তাঁর বাবার হাতে। এই দাঁত হাতে পেলে কোনও বাবা তাঁর মেয়ে দিতে না করেননা ফিজিতে।

এই দাঁতকে স্থানীয় ভাষায় বলা হয় তাবুয়া। এই রীতি ফিজির প্রাচীন প্রথা। তবে এখন তিমি মাছের শিকার নিষিদ্ধ। ক্রমশ কমছে এই স্পার্ম তিমির সংখ্যা। ফলে তার দাঁত পাওয়া ইদানিং কঠিন হয়ে গিয়েছে। একটি দাঁত যদিও বা কেউ পান তো তার দাম আকাশছোঁয়া হয়।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026