ফুটবল, প্রতীকী ছবি
আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবে না পাকিস্তানের ফুটবল দল। একথা জানিয়ে দিল ফিফা। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তের কারণও পরিস্কার করে দিয়েছে। বর্তমান পাক ফুটবল ফেডারেশনে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানতে নারাজ ফিফা। তাদের নিয়ম হল যে কোনও দেশের ফুটবল ফেডারেশনের হাতেই তার অ্যাকাউন্টস থেকে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এখন পিএফএফ আদালতের নিয়োগ করা এক প্রশাসকের নিয়ন্ত্রণাধীন। ফলে পিএফএফ-এর নিজস্ব কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই।
এই অবস্থা যতদিন বজায় থাকবে ততদিন আন্তর্জাতিক ফুটবল দুনিয়া থেকে পাকিস্তানকে দূরেই থাকতে হবে। ব্যান হয়ে থাকবে পাক দল। পরে যদি কখনও আদালত নিয়োজিত প্রশাসক সরে গিয়ে পিএফএফ নিজের হাতে সব ক্ষমতা পায়, তখন ফিফার কাছে আবেদন করলে অবস্থা পর্যালোচনা করে ফিফা ব্যান তুলে নিতে পারে।
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…