Sports

দেশের ফুটবলের কালো দিন, ফুটবলারদের জীবনে নামল অন্ধকার

দেশের ফুটবল ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় রচনা হল। ফুটবল যখন ধীরে ধীরে দেশকে একটা পর্যায়ে তুলে নিয়ে যাচ্ছে তখনই নেমে এল নিষেধাজ্ঞার খাঁড়া।

ভারতীয় ফুটবলকে এমন কালো দিন কাটাতে হয়নি। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর ফলে ভারত আর কোনও আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। কোনও ভারতীয় ফুটবলার বিশ্বের অন্য কোনও দেশে খেলতে যেতে পারবেন না। বিশ্বের কোনও খেলোয়াড়কে ভারতে ফুটবল খেলানোর জন্য সই করানো যাবেনা।

আন্তর্জাতিক ফুটবলে যে ক্রমতালিকা রয়েছে, সেই তালিকায় ভারত এখন যত নম্বরেই থাকুক না কেন, সেখানে আর থাকবে না। তাকে ফের শূন্য থেকে শুরু করতে হবে।

কার্যত ভারতের যে উদীয়মান প্রতিভারা রয়েছেন এবং যে তারকারা রয়েছেন তাঁদের জীবনে নেমে এল অন্ধকার। ফুটবল জগতটাই তাঁদের কাছে খুব ছোট্ট হয়ে গেল। যা তাঁদের প্রতিভার বিচ্ছুরণ ঘটানো দূর, প্রতিভাকে শেষ করেও দিতে পারে। ফিফা জানিয়েছে, তাদের ঘোষণার অব্যবহিত পর থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

ভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ যে তারা তৃতীয় পক্ষের হাত ধরে ফিফাকে প্রভাবিত করার চেষ্টা করছিল। যার ফল হয়েছে মারাত্মক। ভারত এখন ফিফার কালো তালিকায় পড়ে গেছে।

যদিও ভারত সরকার বিষয়টিকে এত সহজে মানতে নারাজ। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই নিষেধাজ্ঞার বিষয়টি সুপ্রিম কোর্টের সামনে রেখেছেন। ভারতের শীর্ষ আদালতের হস্তক্ষেপ চাইছে কেন্দ্র। এদিকে এই নিষেধাজ্ঞা শোনার পর ফুটবল মহলে নেমে এসেছে শ্মশানের নিস্তব্ধতা। প্রাক্তন খেলোয়াড়রা এই খবরে মর্মাহত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026