রাশিয়াকে জরিমানা করে সতর্ক করল উয়েফা

রাশিয়ান ফুটবল ফেডারেশনকে দেড় লক্ষ ইউরো জরিমানা করল উয়েফা। মার্সেইতে রাশিয়া-ইংল্যান্ড ম্যাচে দুই দলের সমর্থকদের মধ্যে প্রবল হাতাহাতি হয়। সংঘর্ষ ছড়ায় স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে রাজপথেও। অভিযোগ সে সময়ে রাশিয়ান সমর্থকেরা ইংল্যান্ডের সমর্থকদের উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক শ্লোগান দেয়। এরপরই বৈঠকে বসে উয়েফা। রাশিয়াকে জরিমানার পাশাপাশি এদিন সতর্কও করেছে উয়েফা। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে রাশিয়াকে ইউরো কাপ থেকে বার করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে গণ্ডগোল পাকানোর অভিযোগে রাশিয়ান সমর্থকদের একটি বড় অংশকে ফ্রান্স থেকে দেশে ফিরিয়ে দিয়েছে ফরাসী প্রশাসন। ফলে আগামী বুধবার স্লোভাকিয়ার বিরুদ্ধে ম্যাচে রাশিয়ার হয়ে গ্যালারিতে সমর্থকের সংখ্যা অনেকটাই কম থাকবে বলে মনে করা হচ্ছে।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026