SciTech

মহাকাশে নভশ্চরদের খাবার মেনু কার্ডে নতুন ২টি খাবার, শুনলে গা ঘিনঘিন করতে পারে

মহাকাশে আগামী দিনে দীর্ঘদিনের জন্য যাত্রা করবেন মহাকাশচারীরা। ফলে তাঁদের সঙ্গে যথেষ্ট খাবার থাকা জরুরি। সেজন্য ২টি খাবার যুক্ত হল তালিকায়। যা শুনে অনেকেই আঁতকে উঠতে পারেন।

মহাকাশ অভিযান নিয়ে এখন অন্যভাবে ভাবনাচিন্তা চলছে। আর গিয়ে চলে আসা নয়। আগামী দিনে মহাকাশে পৌঁছে প্রাথমিকভাবে চাঁদ বা মঙ্গলগ্রহে দীর্ঘ সময় মহাকাশচারীদের রাখার কথা ভাবা হচ্ছে।

তাছাড়া মহাকাশে দীর্ঘদিনের জন্য পাড়িও দিতে পারেন মহাকাশচারীরা। বিজ্ঞানের অগ্রগতির স্বার্থে মহাকাশকে ভাল করে জানতে তাঁরা মহাকাশে দীর্ঘসময় থাকলে তো তাঁদের খাবারের প্রয়োজন।

মহাকাশে পৌঁছে মহাকাশচারীরা কি খেয়ে বাঁচবেন তা নিয়ে অনেকদিন ধরেই গবেষণা চলছে। এবার ইউরোপের বিজ্ঞানীরা ২টি এমন খাবারকে মান্যতা দিয়েছেন মহাকাশের মেনুতে যা শুনে অনেকের গা শিউরে উঠতে পারে।

যে ২টি খাবারে সম্মতি দিয়েছেন বিজ্ঞানীরা তার একটি হল কুড়মুড়ে উচ্চিংড়ে বা ফড়িং জাতীয় পতঙ্গ এবং কৃমি জাতীয় পোকা। যাকে বলা হচ্ছে হাউস ক্রিকেট এবং মিল ওয়ার্ম।

এই ২ প্রকারের পোকায় রয়েছে ভরপুর প্রোটিন, ভাল ফ্যাট, আয়রন, জিঙ্ক, অ্যামিনো অ্যাসিড। যা মহাকাশে মহাকাশচারীদের টিকে থাকতে সাহায্য করবে। আপাতত এই ২টি পোকাকে মহাকাশের খাবার মেনু কার্ডে জায়গা দেওয়া হলেও আগামী দিনে আরও পোকার সন্ধান চলছে, যা মহাকাশচারীদের খাবার হিসাবে পাঠানো যেতে পারে।

প্রসঙ্গত পৃথিবীতে এমন ২ হাজারের ওপর পোকা ও পতঙ্গ রয়েছে যা মানুষ খেয়ে থাকেন। বিশ্বের নানা প্রান্তেই পোকামাকড় খাওয়ার প্রচলন বহু প্রাচীনকাল ধরে চলে আসছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026