পিএফের টাকা বেশি করে শেয়ারে ঢালার ইঙ্গিত

আরও বেশি করে শেয়ার বাজারে খাটবে ইপিএফ বা কর্মী প্রভিডেন্ট ফান্ডের টাকা। মঙ্গলবার এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়। ২০১৫ সালেই মোদী সরকার সিদ্ধান্ত নেয় ইপিএফের টাকার একটা অংশ লগ্নি করা হবে শেয়ার বাজারে। বিষয়টি নিয়ে প্রবল আপত্তি জানান বিরোধীরা। যদিও তাতে বিশেষ কাজ হয়নি। তখনই নতুন জমা পড়া টাকার ৫ শতাংশ বাজারে লগ্নি করে কেন্দ্র। আমজনতার শেষ জীবনের সঞ্চয়ের মোট জমা অর্থের ১৫ শতাংশ শেয়ার বাজারে লগ্নির কথা বলা হলেও তা ধাপে ধাপে করা হবে বলে জানিয়ে দেয় শ্রমমন্ত্রক। দত্তাত্রেয় জানিয়েছেন, কেন্দ্র এ বছর ইপিএফ থেকে আরও বেশি পরিমাণ অর্থ শেয়ার বাজারে লগ্নি করতে চায়। এ বিষয়ে মতামত নিয়ে একটি বৈঠকও ডাকা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে তা শ্রমিকদের জন্য সুখের হবে না বলেই মনে করছে শ্রমিক সংগঠনগুলির একাংশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026