মাইক টাইসনের হাতে কুপোকাত বিজয় দেবরকোন্ডা ও অনন্যা পাণ্ডে, ছবি - আইএএনএস
সেদিন সকালে শ্যুটিং ফ্লোরে যখন নায়ক হাজির হন তখন প্রোডাকশন ব্যস্ত হয়ে ঘুরছে। কারণ হিন্দি সিনেমায় প্রথম অভিনয় করতে আসা কিংবদন্তি বক্সার মাইক টাইসনের জুতো পাওয়া যাচ্ছে না। তাঁর পায়ের সাইজ ১৪। সেই সাইজের জুতো কোথাও নেই।
হিরো বিজয় দেবরকোন্ডার পাও নেহাত ছোট নয়। জুতোর সাইজ ১০। কিন্তু টাইসনের পাশে কিছুই নয়। অগত্যা শুরু হয় রিহার্সাল। আর সেখানে একটি বক্সিং দৃশ্যের অভিনয়ের অনুশীলন করতে বিজয়ের সামনে আসেন টাইসন।
টাইসনও জানেন তিনি অভিনয় করছেন। তাই সেকথা মাথায় রেখে আলতো ছোঁয়াই দেন। তবে তা হয়তো না বুঝেই একটু জোরে হয়ে গিয়েছিল। তাতেই বিজয় দেবরকোন্ডার মাথা ভোঁভোঁ করতে শুরু করে। ওখানেই পড়ে যাওয়ার মত অবস্থা হয়।
বিজয় জানিয়েছেন, ওইদিন সারাদিন তাঁর মাথায় মাইগ্রেনের যন্ত্রণা হয়েছে। টাইসনের ছোঁয়াতেই তাঁর ওই দশা হয়। এমনই একটি অভিজ্ঞতা হয়েছে লিগার সিনেমার নায়িকা অনন্যা পাণ্ডের।
অনন্যা জানান, টাইসন তাঁর কাঁধে কেবল তাঁর হাতটা রেখেছিলেন। নেহাতই বন্ধুত্বপূর্ণভাবে হাত রাখা। আর তাতেই হাতের ভারে তিনি সোজা মেঝেতে পড়ে যান। যদিও অনন্যা এটাও জানিয়েছেন যে টাইসন তাঁদের দারুণ বন্ধু হয়ে গিয়েছিলেন।
প্রসঙ্গত লিগার নামে সিনেমা দিয়েই বলিউডে পা রাখলেন বিশ্ব পেশাদারি বক্সিং জগতের কিংবদন্তি মাইক টাইসন। লিগার মুক্তি পেতে চলেছে আগামী ২৫ অগাস্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…