SciTech

চাঁদে দ্রুত শহর তৈরি হবে, কবে থেকে সেখানে থাকবে মানুষ, ধারনা দিলেন ইলন মাস্ক

ইলন মাস্ক ফের পৃথিবীর বাইরে মানুষের স্থায়ী বসবাস নিয়ে বক্তব্য জানালেন। চাঁদে দ্রুত তৈরি হবে শহর। কবে থেকে মানুষ থাকবেন তাও জানালেন।

পৃথিবীর মানুষকে পৃথিবীর বাইরে আরও একটি থাকার ঠিকানা দ্রুত তৈরি করতে হবে। এমনটা তো প্রায়ই শোনা যায়। স্পেসএক্স-এর কর্ণধার ইলন মাস্ক এই বিষয়ে আগেও ধারনা দিয়েছেন। ফের তিনি একটা ধারনা দিলেন চাঁদে শহর তৈরি নিয়ে।

কবে থেকে শহর তৈরি শুরু হবে। কত দিন লাগবে। কবে থেকে মানুষ সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারবেন তাও জানালেন ইলন মাস্ক।

মাস্কের মতে, মঙ্গলগ্রহেও শহর তৈরি হবে ঠিকই। তবে তার জন্য সময় বেশি লাগবে। কারণ চাঁদে যাতায়াত করা সহজ। মঙ্গলগ্রহ প্রতি ২৬ মাসে পৃথিবীর সঙ্গে এক সরলরেখায় অবস্থান করে। সেই সময়ই মঙ্গলে যান পাঠাতে হবে।

যেতে সময় লাগবে ৬ মাসের মত। কিন্তু চাঁদে সেসব সমস্যা নেই। যখন তখন যান পাঠানো যাবে। যাওয়ার সময় ২ দিন। ফলে চাঁদকেই আপাতত পাখির চোখ করতে চাইছেন তিনি।

ইলন মাস্কের মতে, চাঁদে বাড়ি তৈরি শুরু হয়ে যাবে ৫ থেকে ৭ বছরের মধ্যেই। সেখানে একের পর এক বাড়ি তৈরি করে একটি শহর তৈরি করে ফেলা হবে।

এই চাঁদের শহর বা মুন সিটিতে মানুষ বসবাস শুরু করে দিতে পারবেন ২০ বছরের মধ্যে। মাস্কের মতে, এমন নয় যে মঙ্গলে কোনও বসবাসের ব্যবস্থা হবেনা। সেখানেও হবে। তবে সময় বেশি লাগবে। কারণ চাঁদে যাতায়াত করা যত সহজ মঙ্গলগ্রহে যাতায়াত অতটা সহজ নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026