Entertainment

মাঝেমধ্যেই ৪০ ঘণ্টা না খেয়ে থাকেন সুন্দরী গায়িকা

মাঝেমধ্যেই তিনি ৪০ ঘণ্টার মত না খেয়ে থাকেন। কিন্তু কেন? সেকথা নিজেই জানালেন গায়িকা।

লস অ্যাঞ্জেলস : শুরু করেছিলেন ১২ ঘণ্টা দিয়ে। তারপর তা বাড়াতে বাড়াতে এখন পৌঁছে গেছেন ৪০ ঘণ্টায়। কার্যত ২ দিন। এই ৪০ ঘণ্টায় তিনি কিছু খান না। দাঁতে কাটেন না এক টুকরো খাবার। কেবল জল আর অন্য কোনও পানীয় এই ৪০ ঘণ্টায় তাঁর সঙ্গী। উপবাসের প্রথম দিনে থাকে চা, কফিও। অবশ্য ৪০ ঘণ্টার এই উপবাসের আগের দিন এবং পরের দিন স্বাস্থ্যকর খাবার খান তিনি। আর পুরোটাই করেন তাঁর চিকিৎসক বন্ধুর পরামর্শে।

ব্রিটিশ গায়িকা এলি গোল্ডিং তাঁর এই উপবাসের কথা সামনে আনলেন। জানালেন এই উপবাস অস্বাস্থ্যকর নয়। বরং স্বাস্থ্যকর। তবে তিনি এও জানিয়েছেন এটা তাঁদের জন্যই ভাল যাঁদের ডায়াবেটিস বা এমন কোনও রোগ নেই। কিন্তু কেন এমন কঠিন উপবাস? ৩৩ বছরের এলি জানিয়েছেন, সবই ফিগার ধরে রাখতে করা। শরীরকে সুন্দর রাখতেই তিনি এই উপবাসের পদ্ধতি শুরু করেছেন। এতে তাঁর ফিগার সুন্দর থাকে।

এলি আরও জানিয়েছেন, শুধু ফিগার ভাল রাখাই নয়, মাঝেমধ্যে পাকস্থলীকে এমন হাল্কা রাখলে তা শরীরের পক্ষে ভাল। ব্রিটিশ গায়িকা হিসাবে এলি যথেষ্ট পরিচিতি মুখ। তাঁর সৌন্দর্য নিয়েও আলোচনার শেষ নেই। সুন্দরী এই গায়িকা যখনই স্টেজে আসেন হাজার হাজার করতালি গুঞ্জরিত হতে থাকে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই তাঁর একটি বিতর্কিত ছবি ইন্টারনেটে হুলস্থূল ফেলে দিয়েছিল। কারণ সেই ছবিতে স্বচ্ছ ব্রার পিছনে কিছুই আর গোপন ছিলনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

পড়ুন : গায়িকার অন্তর্বাসের কালো লেসের পিছনে কিছুই আর গোপন রইল না

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026