Lifestyle

ফ্যাশন দুনিয়া মাতানো এই জুতো পরা হত সাড়ে ৫ হাজার বছর আগেও

ফ্যাশন দুনিয়া মাতানো এই জুতো এখন নারীর পায়ের শোভা। তবে একসময় তা নারী পুরুষ উভয়েই পরতেন। এ জুতো পরা হত সাড়ে ৫ হাজার বছর আগেও।

ফ্যাশন বলে যেসব জিনিস দেখে মানুষ প্রথমেই ভেবে নেন এ এক আধুনিকতা তাঁদের ভুল অনেকটা ভেঙে যেতে পারে এই সত্যের মুখোমুখি হলে। আধুনিক ফ্যাশনে জুতোও একটি অংশ। জুতোর ডিজাইন ও স্টাইলের ওপর মানুষের ব্যক্তিত্ব নির্ভর করে থাকে।

নারী নিজেকে আরও সুন্দর করে তুলতে আধুনিক পোশাক পরেন। পায়ের জুতোও হয় হালফিলের। তেমনই এক হালফিলের জুতো হল হিল জুতো। মোটামুটি প্রায় ১০০ বছর ধরে এই হিল তোলা জুতো তার ধরণ বদলে নারীর পায়ে শোভা পেয়ে এসেছে।

তবে সময়ের সঙ্গে হিল তোলার রূপ, আকার বদলেছে। হিল জুতো এখনও মানুষের কাছে আধুনিকতার আর এক নাম। কিন্তু এই হিল তোলা জুতো এল কোথা থেকে? এ প্রশ্নের উত্তর পেতে গেলে পিছিয়ে যেতে হবে সাড়ে ৫ হাজার বছর।

যিশুখ্রিস্টের জন্মের সাড়ে ৩ হাজার বছর আগে মিশর তখন এক অন্যতম সভ্যতা। পৃথিবীর প্রাচীন এই সভ্যতা তখন অনেক আধুনিকতাই গ্রহণ করেছিল। পৃথিবীকে পথ দেখিয়েছিল।

প্রাচীন নিদর্শন থেকে বিশেষজ্ঞেরা জানতে পেরেছেন সেই সাড়ে ৫ হাজার বছর আগের প্রাচীন মিশরে নারী ও পুরুষ উভয়েই হিল জুতো পরতেন। প্রধানত মিশরের ধনিক ও সম্ভ্রান্ত শ্রেণির মানুষের মধ্যেই এই হিল জুতো পরার রেওয়াজ ছিল।

বিভিন্ন অনুষ্ঠানে তাঁরা এই হিল জুতো পরতেন। ফলে এটা পরিস্কার যে, যে হিল জুতোকে আধুনিক ফ্যাশনের অঙ্গ হিসাবে মনে করা হয়, তা সাড়ে ৫ হাজার বছর আগেও ছিল তৎকালীন ফ্যাশনের অঙ্গ। তাই হিল জুতো কোনও আধুনিক জুতো নয়, বরং অতি প্রাচীন এক জুতোর ধরণ মাত্র।

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026