ভূমিকম্প, প্রতীকী ছবি
রিখটার স্কেলে ৫.৯ কম্পনের মাত্রা। যা খাতায় কলমে জোড়াল কম্পন। সেটাই ছিল ভূমিকম্পের উৎসস্থলে কম্পনের মাত্রা। রিখটার স্কেলে সেটাই ধরা পড়েছে। যার প্রভাব পড়েছে কলকাতাতেও।
রাত ৯টা নাগাদ ভূমিকম্পে দুলে ওঠে কলকাতা। এদিন কম্পন স্পষ্ট অনুভব করেছেন অনেকেই। দ্রুত সে কথা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কলকাতা যে দুলছে তা এদিন অনেকের কাছেই স্পষ্ট।
কেবল যাঁরা বাস, ট্রেন বা অন্য কোনও যানবাহনে সওয়ার ছিলেন তাঁদের সকলে কম্পনটা সেভাবে অনুভব করতে পারেননি। তাছাড়া মোটামুটি এদিনের কম্পন সকলেই অনুভব করেছেন।
অনেকে বাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় বেরিয়েও আসেন। এদিনের কম্পনের উৎসস্থল ছিল মায়ানমার। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। এদিনের কম্পন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ উত্তরপূর্বের কয়েকটি রাজ্য এবং বাংলাদেশে অনুভূত হয়েছে।
সোমবার রাত ৩টে নাগাদই আন্দামানে একটি ভূমিকম্প হয়েছিল। যার মাত্রা রেকর্ড হয়েছিল ৪.৬। তারপরই এদিন রাত ৯টা নাগাদ হওয়া ভূমিকম্প। কলকাতা ও তার আশপাশেই পরপর ২টি কম্পন।
এদিনের কম্পন মানুষকে কিছুটা সচকিত করলেও তার জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। কম্পনের পর অনেকেই অপেক্ষায় ছিলেন আফটার শকের। একটা বড় কম্পনের পর কিছু তার চেয়ে স্বল্প মাত্রার কম্পন হয়ে থাকে। বেশ কিছুটা সময় বাড়ির বাইরেই খোলা জায়গায় অপেক্ষা করে ফের মানুষজন ঘরে ফেরেন।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…