National

উত্তরকাশীতে জোড়া ভূমিকম্প, ছড়াল আতঙ্ক

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় পরপর ২টি কম্পন অনুভূত হল বৃহস্পতিবার সকালে। পাহাড়ি এলাকায় কম্পনের মাত্রা যদিও খুব জোড়াল ছিলনা।

সকাল ১১টা ২৩ মিনিটে যে কম্পন অনুভূত হয় তার মাত্রা ছিল ২.৮। এরপর ১১টা ৫৮ মিনিটে যে কম্পন অনুভূত হয় তার মাত্রা ছিল ৩.৫। খাতায় কলমে মৃদু কম্পন। এতে বড় একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকেনা। তা হয়ওনি। কিন্তু আতঙ্ক ছড়ায়।

পাহাড়ি এলাকায় থাকায় কম্পনের আতঙ্ক সবসময় থাকে এখানকার বাসিন্দাদের। কারণ পাহাড়ের উপরে থাকা বসতি বড় ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে যেতে পারে। এদিনও তাই কম্পন অনুভূত হতেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন তাঁরা।

তারওপর উত্তরকাশী এমন এক জায়গায় যেখানে প্রায়শই কম্পন হয়। বিজ্ঞানীদের পূর্বাভাস ভবিষ্যতে বড় ভূমিকম্পেরও শিকার হতে পারে উত্তরকাশী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026