National

রবিবারের অলস বিকেলে ভূমিকম্প

রবিবারের বিকেলে বোধহয় সকলের আলস্যটা একটু বেশিই পেয়ে বসে। বিছানায় গা এলিয়ে গল্প, সিনেমা দেখা বা স্রেফ ঘুম। এমন নানাভাবে অলস দুপুরে বিশ্রাম নেন সকলে। এদিনও তার অন্যথা হয়নি। দিল্লি শহরটা রবিবাসরীয় বিকেলে তখন বাড়িতে। এমন সময়ে অনুভূত হল কম্পন। বিশ্রাম মাথায় উঠল। পেয়ে বসল আতঙ্ক। অনেকেই সময় নষ্ট না করে বেরিয়ে আসেন বাড়ি ছেড়ে। পরিবার নিয়ে খোলা জায়গায় চলে আসেন অনেকে।

রবিবার বিকেল ৩টে ৩৭ নাগাদ দিল্লি সহ উত্তরভারতের বেশ কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ফলে তা যে ভয়ংকর কম্পন ছিল তা নয়। খাতায় কলমে মৃদু কম্পন। কিন্তু তাতেই ঘুম উড়ে গেছে দিল্লি, গুরগাঁও, গাজিয়াবাদ সহ হরিয়ানার বিভিন্ন অংশের। কম্পনের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার সোনপত। সোশ্যাল সাইটে হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে কম্পনের কথা। অনেকেই জানতে চান সকলে সুরক্ষিত কিনা? তবে এখনও পর্যন্ত যা খবর তাতে কম্পনের জেরে আতঙ্ক ছড়ালেও হতাহতের খবর নেই। কোনও সম্পত্তি নষ্টের খবরও মেলেনি।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026