কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে পূর্ণিমার চাঁদ, প্রতীকী ছবি
মার্চ প্রায় শেষ। এবার এপ্রিল মাসের পালা। এপ্রিলের প্রথম দিনেই সন্ধে নামলে আকাশে দেখা যেতে চলেছে এক অন্য চাঁদ। যাকে বলা হচ্ছে গোলাপি চাঁদ। ১ এপ্রিল এই চাঁদের দেখা পাওয়ায় যাবে আকাশ পরিস্কার থাকলেই। সন্ধে নামলেই আকাশে স্পষ্ট নজর কাড়বে এই চাঁদ। যা আদপে একটি পূর্ণিমার চাঁদ।
এখন প্রশ্ন হল এই গোলাপি চাঁদ কেমন দেখতে হবে? সত্যিই কি তা গোলাপি রংয়ের দেখাবে? বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, মোটেও গোলাপি দেখাবে না। চাঁদ চাঁদের মতই দেখাবে। পূর্ণিমার চাঁদ যেমন হয় তেমনই দেখাবে। তাহলে একে গোলাপি চাঁদ বলার কারণ কি?
উত্তর আমেরিকায় একসময় মাসের হিসাব রাখার জন্য ঋতুর পরিবর্তন এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকৃতির কথা মাথায় রাখা হত। এই সময় উত্তর আমেরিকায় একধরনের গোলাপি রংয়ের ফুল ভরে যায়। যা অনেক কাল আগে থেকেই ভরে যেত।
সেই গোলাপি ফুলের জন্যই এপ্রিলের এই পূর্ণিমার চাঁদকে আমেরিকাবাসী গোলাপি চাঁদ বলে ব্যাখ্যা করতেন। সেই থেকেই এপ্রিল মাসের পূর্ণিমার চাঁদকে গোলাপি চাঁদ বলা হয়।
পৃথিবীর সব প্রান্তেই যেমন পূর্ণিমা দেখতে পাওয়া যায় তেমনই দেখা যাবে। তবে এই পূর্ণিমার চাঁদকে গোলাপি চাঁদ বলে ডাকা হবে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই পূর্ণিমার চাঁদকে গোলাপি চাঁদ বলা হলেও দিগন্তে একে যতটা গোলাপি দেখাবে তার চেয়ে অনেক বেশি কমলা দেখাবে।
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…