কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে পূর্ণিমার চাঁদ, প্রতীকী ছবি
চাঁদের চারধারে প্রদক্ষিণ করার জন্য ৪ মহাকাশচারী এখন অধীর অপেক্ষায় দিন গুনছেন। এদিকে পৃথিবীর মানুষ অধীর অপেক্ষায় রয়েছেন বরফ চাঁদের দেখা পাওয়ার আশায়। ফেব্রুয়ারির শুরুতেই এই বরফ চাঁদের দেখা পেতে চলেছেন সাধারণ মানুষ।
সূর্যাস্তের সময় যখন চাঁদ দিগন্তে দেখা দেবে, তখন সবচেয়ে সুন্দর লাগবে এই বরফ চাঁদ। নাম বরফ চাঁদ হলেও চাঁদ এ সময় গাঢ় কমলা রংয়ের চোখ ঝলসানো রূপ নিয়ে দেখা দেবে।
ফেব্রুয়ারির ১ তারিখ পূর্ণিমা। ভারতে মাঘী পূর্ণিমা নামে খ্যাত এই পূর্ণিমার চাঁদ। আর পাশ্চাত্যে এটাই বরফ চাঁদ। কারণ এটা এমন একটা সময় যখন প্রচুর তুষারপাত হয়। যেহেতু এই সময় প্রচুর বরফ পড়ে তাই এই চাঁদকে বরফ চাঁদ বলা হয়।
স্নো মুন বা বরফ চাঁদ দেখার জন্য কোনও বিশেষ কিছু চোখে দেওয়ার দরকার নেই। খালি চোখেই দেখা যাবে এই পূর্ণিমার চাঁদকে। যা সুপারমুন না হলেও উজ্জ্বল দেখাবে আকাশে। শর্ত একটাই, আকাশে মেঘ থাকলে চলবে না। যদিও এটা এমন একটা সময় যখন আকাশে সাধারণভাবে মেঘ থাকেনা।
রবিবার সন্ধে নামার আগেই অপেক্ষায় থাকতে হবে বরফ চাঁদের দেখা পাওয়ার আশায়। সূর্যাস্তের সময় সুন্দর লাগবে এই চাঁদকে। আর তারপর অন্ধকার নেমে গেলে সন্ধে বা রাতের আকাশে ঝলমল করবে মাঘী পূর্ণিমার বরফ চাঁদ। যা দেখার জন্য আর অল্প সময়ের অপেক্ষা।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…