কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে বৃহস্পতিগ্রহ, প্রতীকী ছবি
পৃথিবীর কাছে আসছে বৃহস্পতিগ্রহ। যা এক বিরল সুযোগ করে দিয়েছে সাধারণ মানুষের জন্য। বহুদূরে থাকা বৃহস্পতিগ্রহকে এবার খালি চোখেই দেখতে পাওয়ার সুযোগ পাবেন সাধারণ মানুষ।
বৃহস্পতি যেহেতু মেঘে মোড়া তাই তাতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে ধরা দেবে। এই প্রতিফলন এতটাই উজ্জ্বল আলো সৃষ্টি করবে যা সহজেই মানুষের নজরে পড়বে।
পৃথিবীর এমন কোনও জায়গা নেই যেখান থেকে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবেনা। তার মানে ভারতেরও সব জায়গা থেকেই এই দৃশ্য দেখা যাবে।
আগামী ৯ জানুয়ারি ও ১০ জানুয়ারি বৃহস্পতিগ্রহকে সবচেয়ে উজ্জ্বল অবস্থায় দেখতে পাওয়া যাবে। এই সময় পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব কমে হবে ৬৩৩ মিলিয়ন কিলোমিটার। মানে ৬৩ কোটি ৩০ লক্ষ কিলোমিটার। সাধারণভাবে এই দূরত্বটা থাকে ৭১৪ মিলিয়ন কিলোমিটার।
ফলে বৃহস্পতিকে খালি চোখেই স্পষ্ট দেখা যাবে। এমনকি বৃহস্পতির ৪টি প্রধান উপগ্রহকেও দেখা যাবে। তবে তাদের দেখার জন্য স্বল্প ক্ষমতার বাইনোকুলার বা টেলিস্কোপ হলেই হবে। কেবল খালি চোখে তাদের দেখা যাবেনা।
কিন্তু বৃহস্পতিকে দেখার সুযোগটাই বা কম কি! এমন সুযোগ তো সবসময় আসেনা। তাই ৯ বা ১০ জানুয়ারি সন্ধে নামলে আকাশের দিকে চাইতে হবে। তাহলেই দেখা যাবে সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহটিকে। যার কথা অনেক মানুষ বইয়ের পাতায় পড়লেও চোখে দেখার সুযোগ পাননি।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…