SciTech

সুযোগ ছাড়বেন না, এই চাঁদকে আবার দেখা যাবে ২০৪৩ সালে

২০৪৩ সালের আগে এই চাঁদকে আর দেখা যাবেনা। তাই এই পূর্ণিমার চাঁদকে একবার চর্মচক্ষে দেখার সুযোগ ছাড়াটা বোধহয় উচিত হবেনা।

বছরের শেষ পূর্ণিমা। এদিন সেই চাঁদকে দেখা যাবে আকাশে। যাকে ঠান্ডা চাঁদ বলা হয়। আবার একে বরফ চাঁদ বলেও ডাকা হয়। বরফ চাঁদ মানে কিন্তু বরফের মত দেখতে চাঁদ নয়। পূর্ণিমার চাঁদকে সেই গোলাকার উজ্জ্বলই লাগবে।

তবে এই পূর্ণিমার চাঁদের একটা আলাদাই গুরুত্ব রয়েছে। কারণ এই চাঁদকে এদিন দেখা যাওয়ার পর আবার দেখা যাবে ২০৪৩ সালে। কারণ এ চাঁদ ১৮ বছর ৬ মাস পরপরই দেখা যায়।

চাঁদ তো সামনের পূর্ণিমাতেও ফের দেখা যাবে গোলাকার উজ্জ্বল রূপে। তাহলে এই পূর্ণিমার চাঁদ কেন ২০৪৩ সালে আবার দেখা দেবে? এটা এক মহাজাগতিক ঘটনা।

চাঁদ তার কক্ষে ঘুরে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। এই কক্ষপথে ঘুরতে ঘুরতে সে পৃথিবীর সঙ্গে নানা দূরত্ব যেমন তৈরি করে তেমনই তার অবস্থানও বদলাতে থাকে। এভাবে চাঁদ একসময় পৃথিবীর সবচেয়ে দক্ষিণ ও সবচেয়ে উত্তর দিগন্তে গিয়ে পৌঁছে যায়।

এবার চাঁদ পৌঁছে গেছে সবচেয়ে উত্তর দিগন্তে। যাকে বলা হয় মেজর লুনার স্ট্যান্ডস্টিল। এটি প্রতি ১৮ বছর ৬ মাসে একবার করে হয়। তখন তা সবচেয়ে বেশি দিগন্ত ঘেঁষে নজর কাড়ে।

এবার উত্তর দিগন্তে নজর কাড়তে চলেছে বরফ চাঁদ। এর বেশি উত্তর দিগন্তে আর ঝুঁকবে না সে। বরং ক্রমে তার অবস্থান বদলে যাবে। একসময় তাকে দেখা যাবে এভাবেই দক্ষিণ দিগন্তে।

এবার উত্তর দিগন্তে ঝোঁকা যে চাঁদকে পৃথিবীর মানুষ দেখতে পাবেন সেইখানে ফের চাঁদকে দেখা যাবে ২০৪৩ সালে। তাই এই চাঁদকে একবার চোখের দেখা দেখে নেওয়া যেতেই পারে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026