SciTech

বদলে যাবে ভূগোল, পৃথিবীর মাটির তলায় অনন্য জিনিসের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

এ আবিষ্কার পৃথিবী সম্বন্ধে ধারনা বদলে দিতে পারে। পৃথিবীর পেটের মধ্যে এক অনন্য জিনিসের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। যা মাটির উপরে যা দেখা যাচ্ছে তার চেয়েও এটা অনেক বড়।

ভূগোলে এতদিনের জ্ঞান বদলে যেতে হয়তো আর বেশি দেরি নেই। কারণ যে খোঁজ বিজ্ঞানীরা পেলেন তা মানুষের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আবিষ্কার সবসময়ই চমক দেয়। কিন্তু পৃথিবীর পেটের মধ্যে এ যার খোঁজ বিজ্ঞানীরা পেয়েছেন তাকে শুধু চমক বললেও ছোট করা হয়।

এ এক মহান আবিষ্কার বিজ্ঞানীদের। ইলিনয়ের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি-র বিজ্ঞানীরা দাবি করেছেন, পৃথিবীর উপরিভাগের ৭০০ কিলোমিটার গভীরে এক সমুদ্র রয়েছে।

সমুদ্র বললে কম বলা হয়। অতি বিশাল মহাসমুদ্র। যা পৃথিবীর উপরিভাগে দেখতে পাওয়া মহাসমুদ্রের চেয়ে ৩ গুণ বড়। এই বিপুল জলভাগ রয়েছে পৃথিবীর মাটির তলায়।

পৃথিবীতে জল এল কোথা থেকে তা জানার চেষ্টা করতে গিয়েই এই অনন্য খোঁজ পান বিজ্ঞানীরা। এতদিনে কিন্তু এটা জানা সম্ভব হয়নি যে পৃথিবীর পেটের মধ্যে এমন এক অতি বিপুল পরিমাণ জল সঞ্চিত রয়েছে।

পৃথিবীর মাটির তলায় ৭০০ কিলোমিটার গভীরে রিংউডাইট নামে এক ধরনের নীল পাথরের আড়ালে রয়েছে এই জলভাগ। মনে করা হয় পৃথিবীতে জল এসেছিল মহাকাশ থেকে। এমন একটা ধারনা প্রচলিত। কিন্তু এখন সে ধারনা বদলে দিতে পারে এই আবিষ্কার।

এই আবিষ্কারের পর এখন বিজ্ঞানীদের মনে হতে শুরু করেছে বাইরে থেকে নয়, পৃথিবীর এই বিশাল জলভাগ যা সকলে দেখতে পাই তা এসেছে পৃথিবীরই পেট থেকে। সেখান থেকেই জল উপরে এসেছে। যা এখন সমুদ্র, মহাসমুদ্র হিসাবে সকলে দেখতে পান।

বিজ্ঞানীরা শত শত সিসমিক তরঙ্গ পর্যালোচনা করে দেখার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে পৃথিবীর পেটে এমন এক বিপুল মহাসমুদ্র অবস্থান করছে। কারণ পৃথিবীর অনেক গভীরে তৈরি হওয়া সিসমিক তরঙ্গের গতি কমে যায় যখন তা কোনও ভিজে পাথরের ওপর দিয়ে যায়। সেটাই বিজ্ঞানীরা খতিয়ে দেখেন।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026