Lifestyle

৩ বছরে ১ বার ফলন, এ ফলের দাম উঠল ১৪ মিলিয়ন

গাছে সাধারণভাবে ৩ বছরের একবার ফল ধরে। ফলে এই ফলের দাম আকাশচুম্বী। অনেকের কাছে বড়ই প্রিয় এই ফল। ১ বাক্স ফলের দাম ১৪ মিলিয়ন।

বাজারের সাজানো দেখেই বোঝা যায় এ ফল সহজলভ্য নয়। দুর্মূল্যও বটে। তেমনই তার সাজসজ্জা। ফলে বাক্স স্বচ্ছ প্লাস্টিকের। তারওপর রঙিন ফিতে দিয়ে মোড়া। লাগানো থাকে রংবাহারি কৃত্রিম ফুল। দামও তেমন।

এই ১ বাক্স ফলের দাম ১৪ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া। ডলারে যা ৯৯৩। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭০ হাজার ৬৪৬ টাকা। তাহলেই অনুমেয় যে ফলটি কী পরিমাণ দুষ্প্রাপ্য এবং দামি!

এ ফলের নাম দুরিয়ান ফল। সামনে আনলে কিন্তু অনেকের বমিও উঠে আসতে পারে। এমনই এর গন্ধ। দুর্গন্ধে টেকা দায় হওয়ার জোগাড় হবে। কিন্তু সারা গায়ে কাঁটা যুক্ত এই ফলের ভিতরের শাঁস দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের কাছে বড়ই প্রিয়।

এই দুরিয়ান ফলের একটি প্রজাতি হল জে-কুইন। যার চাহিদা সবচেয়ে বেশি। এক ইন্দোনেশিয়ান মনোবিজ্ঞানীর দাবি তিনি ২ ধরণের দুরিয়ান ফলের সংকর তৈরি করে একটি ফল তৈরি করেছেন যা অত্যন্ত বিরল।

এমনিতেই দুরিয়ান ফলের গাছে সাধারণভাবে ৩ বছরের একবার ফল ধরে। ফলে এই ফলের দাম আকাশচুম্বী। ইন্দোনেশিয়ার বাজারে এখন সেই দুরিয়ান ফলই বিক্রি হচ্ছে ভারতীয় মুদ্রায় ৭০ হাজার টাকায়।

এমন মনে করার কারণ নেই যে দাম শুনে সকলে পালাচ্ছেন। অনেকেই খরচ করে ফল কিনেও নিয়ে যাচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026