Lifestyle

এবার চাইলেই মিলবে পৃথিবীর চাঁদে থাকার সুযোগ

চাঁদ ছোঁয়ার ইচ্ছাপূরণ হতে পারে মানুষের। সে তিনি বামন হোন বা অন্য কেউ। চাঁদ এবার ধরা দিতে চলেছে। চাঁদে থাকার ইচ্ছাও পূরণ হতে পারে।

পকেটে টাকার দরকার আছে। কারণ অবশ্যই ব্যয়বহুল। তবে চাঁদ ছুঁতে চাওয়ার ইচ্ছা আর অপূর্ণ নাও থাকতে পারে। কারণ এবার মর্তেই নেমে আসছে চাঁদ। সেখানে মানুষ চাইলে থাকতেও পারবেন। ছুঁয়ে দেখতেও পারবেন। আবার চোখের দেখা দেখতেও পারবেন। তাও আবার ধরা ছোঁয়ার মধ্যে।

এমনই এক পূর্ণিমার গোল চাঁদ এবার উঠতে চলেছে দুবাইয়ে। মরুশহর দুবাইয়ের প্রাচুর্যের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দুবাইয়ের অন্যতম আকর্ষণ এখানকার স্থাপত্য।

এখানেই রয়েছে বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফা। যা দেখতেও বহু পর্যটক ভিড় জমান দুবাইতে। এবার সেই বুর্জ খলিফায় একদিন কাটানোর মতই আর এক আকর্ষণ জন্ম নিচ্ছে দুবাই শহরে।

কানাডার একটি সংস্থা এবার দুবাইতে একটি আস্ত চাঁদ তৈরি করতে চলেছে। ঠিক করে বললে চাঁদের মত দেখতে একটি হোটেল তৈরি করতে চলেছে তারা। দেখতে হবে হুবহু পূর্ণিমার চাঁদের মত।

মহাকাশের চাঁদকে শক্তিশালী দূরবীনের সাহায্যে কাছে টেনে দেখলে যেমন তার ক্রেটারগুলি নজর কাড়ে। যাকে চাঁদের গায়ের কালো দাগ বা কলঙ্ক বলে ব্যাখ্যা করা হয়, সেগুলিও স্পষ্ট নজর কাড়বে।

চাঁদবাড়ি, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @moonworldresortsinc

৩ বছর লাগবে এটি গড়ে তুলতে। ৭৩৫ ফুটের এই মুন দুবাই-তে মানুষ থাকতে পারবেন। বুর্জ খলিফায় থাকাটা যেমন মানুষের কাছে কেবল একটা হোটেলে থাকার চেয়েও বেশি কিছু পাওয়া। ঠিক তেমনই দুবাই শহরের দ্বিতীয় আকর্ষণে পরিণত হতে চলেছে এই দুবাইয়ের চাঁদ।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026