National

দীপাবলিতে ১ কোটি ৭১ লক্ষ মাটির প্রদীপে সাজছে অযোধ্যা

অযোধ্যা শহরটি সরযূ নদীর ধারে অবস্থিত। সেই সরযূ নদীর ধারেই এবার রামের এক অতিকায় মূর্তি বসাতে চলেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। যদিও এখনও মূর্তি বসানোর জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সবুজ সংকেত মেলেনি। সেটা হাতে পেলেই বসবে রামের বিশাল মূর্তি। তবে তার আকার কতটা বিশাল হবে সে সম্বন্ধে এখনই কিছু জানায়নি যোগী সরকার। তবে মূর্তি বসলে তা পর্যটকদের জন্যও অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছে উত্তরপ্রদেশের পর্যটন দফতর।

এদিকে আসন্ন দীপাবলিকে সামনে রেখে অযোধ্যা জুড়ে নানা অনুষ্ঠানের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। কথিত আছে বনবাস শেষ করে রাম যেদিন সীতাকে নিয়ে অযোধ্যায় ফেরেন সেদিন অযোধ্যার মানুষ রামকে স্বাগত জানাতে গোটা শহরটাকে ‘দিয়া’ দিয়ে সাজিয়ে তুলছিলেন। আলোয় ভরে গিয়েছিল অযোধ্যা। সেই ধারণাকে সামনে রেখেই প্রতিবছর দীপাবলি পালিত হয়।

রামায়ণের সেই কাহিনিকে সামনে রেখেই অযোধ্যায় এবার ‘দীপোৎসব’ পালন করতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। ১ কোটি ৭১ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে সেজে উঠবে গোটা শহর। অযোধ্যার নামকরা অট্টালিকা ও ঘাটগুলিকে আলোয় ভরে ফেলা হবে। দীপাবলির রাতে সরযূর ঘাটে একটি বর্ণোজ্জ্বল আরতির বন্দোবস্ত হয়েছে। আরতি করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যের রাজ্যপাল। আরতির পরে সরযূর জলে হবে চোখ ধাঁধানো লেজার শো। সমবেতদের মনোরঞ্জনে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের কলাকুশলীরা স্টেজে রামলীলা অভিনয় করবেন।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026