কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে খাবারের প্লেট, প্রতীকী ছবি
সারাবছরে নানা সময়ে অনেক কাচের কাপপ্লেট ব্যবহারযোগ্য থাকেনা বলে সেগুলিকে ফেলে দেওয়া হয়। সেখানে নতুন কাপপ্লেট আনা হয়। নষ্ট হওয়া কাপপ্লেট সাধারণভাবে জঞ্জালে ফেলে দেওয়া হয়। কিন্তু বিশ্বের একটি দেশের মানুষ তা করেননা। কাচের কাপপ্লেট সারা বছরে যা নষ্ট হয় তা তাঁরা সযত্নে রেখে দেন বছর শেষের জন্য। কেন জানেন?
কারণ বছর শেষে তাঁরা যাতে তা ভাঙতে পারেন। তাও আবার নিজের বাড়িতে নয়। পরের বাড়ির দোরগোড়ায়। অবাক হলেও এটাই সত্যি।
কেউ বাড়িতে সারাবছর ধরে জমানো কাপপ্লেট নিজের বাড়িতে বা নিজের বাড়ির সামনে ভাঙেন না। ভাঙেন বন্ধু বা আত্মীয় পরিজনদের বাড়ির দরজার সামনে।
সেখানে সেসব ভেঙে জঞ্জালের স্তূপ তৈরি হয়। তবে তার জন্য যাঁর বাড়ির সামনে ভাঙা হচ্ছে তিনি একেবারেই ক্ষুব্ধ হন না। বরং চান কেউ তাঁর বাড়ির সামনে এমন কাপ ডিশ ভেঙে ফেলে যান।
ডেনমার্কের এটা প্রাচীন বিশ্বাস যে নতুন বছর শুরুর মুখে যদি পরিচিত কেউ তাঁর বাড়ির সামনে কাপ ডিশ ভেঙে রেখে যান এবং সেই ভাঙা কাপ ডিশের স্তূপ যত বেশি হবে, ততই তাঁদের জন্য নতুন বছর আরও ভাল হবে।
ডেনমার্কের মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে এমন এক আজব প্রথার পাশাপাশি একটি বিশেষ খাবার খেয়ে থাকেন। তাঁরা নতুন বছরকে স্বাগত জানান সিদ্ধ করা কড মাছ খেয়ে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…