Entertainment

রুপোলী পর্দা ছেড়ে ফের ব্যাডমিন্টন কোর্টে ফিরলেন দীপিকা পাড়ুকোন

বাবা বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। তাঁর মেয়ে তিনি। রক্তে রয়েছে ব্যাডমিন্টন। তবে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। সেই দীপিকা পাড়ুকোন ফিরলেন কোর্টে।

ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন খেলছেন দীপিকা পাড়ুকোন। ২ জনের মধ্যে জোড় টক্কর হচ্ছে।

পিভি-র পরিচয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে দেওয়ার প্রয়োজন পড়েনা। অন্যদিকে দীপিকা পাড়ুকোনের বাবা দেশের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন।

খুব স্বাভাবিকভাবেই তাঁর মেয়ে দীপিকা ব্যাডমিন্টন খেলা দেখেই ছোট থেকে বড় হয়েছেন। তাঁরও ব়্যাকেট কর্কে অভ্যস্ত হওয়াটাই স্বাভাবিক। তাঁর রক্তে রয়েছে ব্যাডমিন্টন।

যদিও দীপিকা অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। আর সেখানে তিনি সাফল্যও পেয়েছেন। অন্যদিকে সিন্ধু ব্যাডমিন্টনে ইতিমধ্যেই কিংবদন্তি।

এই ২ জনের চুটিয়ে ব্যাডমিন্টন খেলা ও হাসি মুখে আনন্দ ভাগ করে নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন দীপিকা পাড়ুকোন।

এই ছবি পোস্ট করে দীপিকা লিখেছেন, প্রতিদিনের মত ক্যালোরি পোড়ানো। যদিও এতটা সহজ করে বিষয়টিকে নিতে নারাজ নেটিজেনরা। তাঁরা কিন্তু অন্য গন্ধ পাচ্ছেন।

তাঁরা লিখেছেন তবে কী এবার পিভি সিন্ধুর বায়োপিক তৈরি হতে চলেছে? কেউ তো প্রায় নিশ্চিত। এই ছবির মানেই বায়োপিক তৈরি হচ্ছে।

কেউ আবার জিজ্ঞাসা করেছেন এটা কি পিভির বায়োপিকের উদ্যোগ? যদিও এসব কমেন্টের কোনও সদুত্তর মেলেনি। তবে ভারতের আর এক মহিলা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিক তৈরি হয়ে গিয়েছে। এবার পিভি-র তৈরি হলে আশ্চর্যের কিছু নেই।

এদিকে এদিন দীপিকা পাড়ুকোন ছবি পোস্ট করার পর ছবিতে ১.৯ মিলিয়ন অর্থাৎ ১৯ লক্ষ লাইক পড়েছে সোশ্যাল মিডিয়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026