National

ফণীর প্রভাবে মুহুর্মুহু বজ্রপাত, মৃত ৮

শুক্রবার সকালে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে ফণী। কিন্তু তার প্রভাবে উত্তরপ্রদেশে মৃত্যু হল ৮ জনের। তাও আবার ফণী আছড়ে পড়ার আগের রাতে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে রাতে ফণীর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়। মুহুর্মুহু বাজ পড়তে থাকে। সেই বাজে উত্তরপ্রদেশের ২ জেলা মিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

উত্তরপ্রদেশের চান্দাউলি জেলার সাহেবগঞ্জের রাম মাদো গ্রামে ৪ জনের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও এখানে প্রবল ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়েছে প্রচুর। একটি গাছ এক বৃদ্ধের ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এছাড়া সোনভদ্র জেলার পান্নুগঞ্জ এলাকায় ৩ যুবকের ওপর বজ্রাঘাত হয়। ঘটনাস্থলেই ১ যুবকের মৃত্যু হয়। অন্য ২ জন বাজের ঘায়ে গুরুতর আহত হন। এঁরা সম্পর্কে ২ ভাই। ২ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শুক্রবার সকালে তাঁদের হাসপাতালেই মৃত্যু হয়।

মৌসম ভবন জানিয়েছে উত্তরপ্রদেশে এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কারণ ঘূর্ণিঝড় ফণী। ফলে ফণী যতদিন তার শক্তি ধরে রাখছে ততদিন তার প্রভাব উত্তরপ্রদেশেও পড়বে। আগামী ২ দিন উত্তরপ্রদেশেও ঝড়বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026