Kolkata

কলকাতায় ক্রমশ বাড়ছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

সকাল ৮টার পরই ওড়িশার পুরী হয়ে স্থলভাগে প্রবেশ করে ঘূর্ণিঝড় ‘ফণী’। তখন কলকাতার আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেগ বাড়াতে শুরু করে। শহর কলকাতায় এদিন ভাল বৃষ্টি শুরু হয় ৯টার পর থেকেই। মাঝেমধ্যে বৃষ্টির প্রকোপ একটু কমলেও তা পরক্ষণেই বেড়েছে। আকাশও ভোরের দিকে সাধারণত মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘ ক্রমশ ঘন হতে থাকে।

কলকাতায় ফণীর প্রভাব পড়তে শুরু করে সকাল থেকেই। ঝড় আসতে এখনও দেরি আছে। তবে বৃষ্টি শুরু হওয়ায় অনেকেই এদিন প্রয়োজন ছাড়া রাস্তায় বার হওয়ার ঝুঁকি নেননি। তবে বেশ কিছু স্কুল খোলা ছিল। অফিস তো খোলাই। ফলে অফিস যাত্রীরা বেরিয়েছেন। যদিও সংখ্যায় কম। যাঁদের পক্ষে ছুটি নেওয়া সম্ভব তাঁরা এদিন ছুটি নিয়ে নেন।

বৃহস্পতিবারই কলকাতার বিভিন্ন বিপজ্জনক বাড়ি থেকে বাসিন্দাদের সরে যেতে অনুরোধ করেছিলেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম। এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টির মধ্যেই পুলিশ ও পুরসভার তরফে মাইক নিয়ে প্রচারও করতে দেখা যায়। বিপজ্জনক বাড়ি থেকে বাসিন্দাদের সরে যেতে অনুরোধ করা হয়। এমন দৃশ্য কিন্তু সুদূর অতীতেও দেখা গেছে কিনা শহরবাসীর মনে পড়ে না। এছাড়াও ল্যাম্পপোস্ট, বড় গাছ থেকে ঝড়ের সময় সতর্ক থাকার অনুরোধ করা হয়।

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026