World

১৭ কিলোমিটার হেঁটে ৭ কুকুরের আত্মরক্ষার ঘটনায় নতুন মোড়, সামনে এল অন্য সত্য

সিনেমাকে হার মানিয়ে দেওয়া ৭টি কুকুরের ১৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘরে ফিরে আসার ঘটনার পিছনে অন্য বাস্তব লুকিয়ে আছে।

এমন কাহিনি কোনও লেখক যদি লিখতেন তাহলে তা দারুণ জনপ্রিয় হত সন্দেহ নেই। বাস্তব যে কল্পনার চেয়েও অনেক বেশি নাটকীয় হতে পারে তা একটি ছবিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শোরগোল ফেলেছিল।

৭টি কুকুরকে চুরি করা হয়েছিল। তারপর একটি ট্রাকে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কোনওভাবে এই ৭টি কুকুর হয়তো টের পেয়েছিল তাদের পরিণতি। তারা বুঝতে পারে এখান থেকে না পালালে রক্ষা নেই।

তাই অনেকটা পথ ট্রাকে পাড়ি দেওয়ার পর সুযোগ বুঝে তারা ওই ট্রাক থেকে লাফ দেয় রাস্তায়। সবার অলক্ষ্যেই হয় এই পলায়ন। কিন্তু যে রাস্তায় তারা নামে সে রাস্তায় গাড়ির চাপ থাকে। তবু ব্যস্ত রাস্তায় পথ চিনে তারা ফিরে আসে তাদের ঘরে।

এই কাহিনি ছড়িয়ে পড়লেও তা মোটেও সত্যি নয়। এমনটাই জানিয়েছে চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। সিএনএন তাদের উদ্ধৃত করে জানিয়েছে ঘটনা মোটেও এটা নয়।

চিনের জিলিন প্রদেশের চ্যাংচুং-এর এই ঘটনা যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। এই এলাকায় যে গ্রামগুলি রয়েছে সেখান থেকে অনেক সময়ই কুকুররা বেরিয়ে রাস্তায় চলে আসে। তারপর নিজেদের মত এদিক ওদিক ঘুরে ফিরে যায় তাদের আস্তানায়।

এক্ষেত্রেও তেমনটা ঘটেছিল। যাকে কুকুর চুরি, তাদের পালিয়ে আসা, ১৭ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার মত ব্যাখ্যা করে অতিরঞ্জিত করা হয়েছিল। যা সত্য নয়।

এরা মাত্র কয়েক কিলোমিটার দূরেই ছিল তাদের গ্রামের। রাস্তায় নিজেদের মত ঘোরাঘুরি করে তারা আবার ফিরে যায় গ্রাম। ফলে এতদিন যে কাহিনি ছড়ানো হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026