World

প্রেমিকার জন্য গাড়িতে ব্যানার লাগিয়ে ৯৩২ কিলোমিটার পাড়ি দিলেন যুবক

কিছু প্রেম কাহিনি সকলের মন ছুঁয়ে যায়। অনেকটা রূপকথার মত। এমনটাই ঘটল বাস্তবে। এক ব্যক্তি গাড়িতে ব্যানার লাগিয়ে প্রেমিকার জন্য পাড়ি দিলেন ৯৩২ কিলোমিটার পথ।

যাঁকে ভালবাসেন তাঁকে প্রেম নিবেদন করতে হয়। উল্টোদিক থেকে সম্মতি এলে পৃথিবী পায় ২ ভালবাসার মানুষকে। যাঁরা সারা জীবন হাতে হাত ধরে চলতে রাজি।

এক ২৬ বছরের যুবক চেয়েছিলেন তাঁর প্রেমিকাকে প্রেম নিবেদনটা করতে। তাঁকে জানাতে তিনি তাঁকে কত ভালবাসেন। যাকে এখন সকলে প্রোপোজ বলে জানেন।

কিন্তু তিনি ব্যবসা করেন অন্যত্র। আর তাঁর প্রেমিকা থাকেন সেখান থেকে ৯৩২ কিলোমিটার দূরে অন্য এক জায়গায়। গাড়িতে প্রায় সাড়ে ১২ ঘণ্টার যাত্রা।

প্রেমিকাকে তিনি প্রোপোজ করতে চান। তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন ওই যুবক। গাড়ির পিছনে আটকে দেন একটি ব্যানার। যেখানে লেখা ছিল, ভাইরা, আমায় দ্রুত যেতে দিন। আমি গুইঝো যাচ্ছি প্রেম নিবেদন করতে।

প্রেমিকার কাছে তাঁর যত দ্রুত সম্ভব পৌঁছে যাওয়ার এই আর্জি রাস্তায় সকলের নজর কাড়ে। আর সেটাই ওই যুবককে কার্যত জনপ্রিয়তা দিয়েছে রাতারাতি।

ভালবাসা নিবেদন করতে প্রেমিকার কাছে যতটা সম্ভব দ্রুত পৌঁছতে পথচলতি অন্য গাড়ি চালকদের কাছে পথ ছেড়ে দেওয়ার এই আর্জি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

চিনের ওই যুবক ফুজিয়ান প্রদেশে ব্যবসা করেন। আর তিনি যাঁর প্রেমে পাগল সেই মেয়েটির বাস গুইঝো প্রদেশে। সেখানেই যত দ্রুত পারা যায় পৌঁছে প্রোপোজ করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন ওই যুবক। সাউথ চায়না মর্নিং পোস্টে খবরটি প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই এই খবর জায়গা করে নেয়।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026