World

পুরুষাঙ্গে মোবাইল চার্জারের তার ঢুকিয়ে ফাঁপরে বৃদ্ধ

ফোনের চার্জার কেবল কি কাজে লাগে? এই প্রশ্নের উত্তর খুবই সহজ। ফোনে চার্জ দেওয়া ছাড়া তার আর কোনও কাজ নেই। প্রচলিত এই ধারণার বাইরে গিয়ে মোবাইল ফোনের চার্জারকে অন্য কাজে ব্যবহার করতে গিয়ে নিজের চরম বিপদ ডেকে আনলেন তিনি। সম্প্রতি চার্জারের তার দিয়ে অভাবনীয় কাণ্ড ঘটিয়েছেন চিনের নাগরিক এক ষাটোর্ধ বৃদ্ধ।

বেশ কিছুদিন যাবৎ মূত্রনালিতে চুলকানি অনুভব করছিলেন ওই প্রবীণ ব্যক্তি। এই কষ্ট সহ্য করতে না পেরে অবশেষে নিজেই নিজের চিকিৎসার দায়িত্ব নেন তিনি! চুলকানি কমাতে মোবাইল চার্জ দেওয়ার কেবল বৃদ্ধ ঢুকিয়ে দেন তাঁর পুরুষাঙ্গের মধ্যে। এতেই ঘটে যায় মারাত্মক বিপত্তি। কোনওরকমে পুরুষাঙ্গের ভিতর তার ঢুকিয়ে দিলেও সেটিকে টেনে বার করতে গিয়ে বৃদ্ধ পড়ে যান মহা ফাঁপড়ে। কিছুতেই তার টেনে বাইরে বার করতে তো তিনি পারলেনই না, উল্টে মূত্রথলিতে চেপে বসা তারে টান পড়ায় ঘটে যায় রক্তারক্তি কাণ্ড।

ওই অবস্থায় প্রাণ বাঁচাতে কোনওরকমে স্থানীয় হাসপাতালে ছুটে যান বৃদ্ধ। বৃদ্ধের মুখে সব কথা শোনার পর তাজ্জব বনে যান চিকিৎসকরা। দেখেন, ৫ মিলিমিটার চওড়া তার বজ্র আঁটুনির মত আষ্টেপিষ্টে চেপে বসে আছে প্রবীণের পুরুষাঙ্গে। ঘণ্টাখানেকের চেষ্টায় বৃদ্ধের মূত্রথলিতে জড়িয়ে যাওয়া তার অস্ত্রোপচার করে বার করতে সমর্থ হন চিকিৎসকরা। এ যাত্রায় রক্ষা পান ওই প্রবীণ ব্যক্তি।

News Desk

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026