World

জঞ্জালের স্তূপে পাওয়া একটি ছেঁড়া পাসবই কোটিপতি বানাল যুবককে

জঞ্জালের স্তূপে কার্যত অবহেলায় পড়েছিল সেটি। ঘর সাফ করার জন্য সেগুলি ফেলে দিতেই যাচ্ছিলেন তিনি। হঠাৎ নজরে পড়ে একটি পুরনো পাসবই।

বাড়িতে জঞ্জাল জমে গেলে মাঝেমাঝে তা সাফ করতে হয়। তাতে বাড়ি পরিস্কার ও ছিমছাম থাকে। অপ্রয়োজনীয় পুরনো ছেঁড়া কাগজপত্র জঞ্জাল বাড়ায়। এমনই অনেক বহু পুরনো কাগজ সব এক জায়গায় জড়ো করে ফেলে দিতে যাচ্ছিলেন এক যুবক। এমন সময় তাঁর একটি ব্যাঙ্কের পাসবইয়ের দিকে নজর যায়।

বহু পুরনো প্রায় নষ্ট হতে বসা পাসবই। যা খুলে ওই যুবক দেখেন সেটি তাঁর বাবার পাসবই। ৬০ বছরের পুরনো। বাবার মৃত্যু হয়েছে অনেক আগেই। তাঁর যে একটি এমন পাসবই ছিল তাও বাড়ির কারও জানা ছিলনা।

জঞ্জাল ফেলার আগে আচমকা চোখে পড়া সেই পাসবই খুলে খতিয়ে দেখে কার্যত হতবাক হয়ে যান ওই যুবক। এ তো গুপ্তধনের সমান!

তিনি যে ওই টাকা উদ্ধার করতে পারলে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন সেটা বুঝতে সময় লাগেনা এক্সিকুয়েল হিনোহোসা নামে ওই যুবকের।

চিলির বাসিন্দা ওই যুবক জানতে পারেন ১৯৬০-এর দশকে তাঁর বাবা ১ লক্ষ ৪০ হাজার চিলিয়ান পেসো ব্যাঙ্কে জমিয়েছিলেন একটি নতুন বাড়ি কেনার জন্য। সেই টাকা এখন ভারতীয় মুদ্রায় হিসাব করলে ১০ কোটি টাকা হয়েছে।

যদিও সেই টাকা যে এক্সিকুয়েল গেলেন আর হাতে পেলেন তা হয়নি। বরং ওই ব্যাঙ্ক বহুকাল হল বন্ধ হয়ে গেছে। সেই সময় চিলি সরকার এই টাকা ফেরতের আশ্বাস দিলেও বর্তমানে চিলির ক্ষমতাসীন সরকার তা মানতে রাজি নয়। তাই এখন আদালতে টাকা উদ্ধারের জন্য হাজির হয়েছেন এক্সিকুয়েল। এখন দেখার কবে তিনি তাঁর বাবার জমানো টাকা সুদে আসলে ফেরত পান।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026