কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পুনর্নির্মিত চিত্রে চাঁদের মাটিতে প্রজ্ঞান, ছবি – সৌজন্যে – এক্স – @isro
চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের পদার্পণ সারা বিশ্বে ভারতের মাথা উঁচু করে দিয়েছে। বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার পরই গোটা দেশ আনন্দে মেতে ওঠে। এ এক গর্বের সাফল্য। বিক্রমের চাঁদের মাটিতে নামার পরও কিন্তু আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় বাকি ছিল। যা ছিল বিক্রমের পেটে থাকা প্রজ্ঞান রোভারের চাঁদের মাটিতে সফলভাবে নামা এবং সেখানে ঘোরা।
যদিও সেটা সাময়িকভাবে সাধারণ মানুষের মন থেকে মুছে গিয়েছিল। তবে এবার ইসরো নিজেই সেই ছবি প্রকাশ করে দেখাল প্রজ্ঞানের বিক্রমের পেট থেকে নেমে চাঁদের মাটিতে হেঁটে বেড়ানো।
সেই ছবি দেখার আগ্রহ যখন তুঙ্গে উঠছিল তখনই শুক্রবার ইসরো এই ভিডিও প্রকাশ্যে নিয়ে আসে। যা ল্যান্ডার বিক্রমের গায়ে লাগানো ক্যামেরায় স্পষ্ট উঠে এসেছে।
এ এক ঐতিহাসিক দৃশ্য। ভারতের রোভার চাঁদের মাটিতে হাঁটছে। যা কার্যত মনে করিয়ে দিয়েছে কিংবদন্তি মার্কিন গায়ক, নৃত্যশিল্পী, সুরকার মাইকেল জ্যাকসনের বিখ্যাত মুন ওয়াক।
১৯৮৮ সালে পপ সম্রাটের মুনওয়াকার নামে অ্যালবাম সাড়া জাগিয়েছিল। সেখানে মাইকেল যে বিশেষ ভঙ্গিতে মুন ওয়াক নাচটি করেছিলেন তা বিশ্বের সব প্রান্তের মানুষের বড় চেনা।
মাইকেলের সেই মুন ওয়াক এবার ভারতের প্রজ্ঞানে দেখতে পাচ্ছেন সকলে। ভারত এখন চাঁদে হাঁটছে বা মুন ওয়াক করছে। প্রজ্ঞান হেঁটে বেড়াচ্ছে চাঁদের দক্ষিণ মেরুতে। চাঁদের যে প্রান্তে আর কোনও দেশ পৌঁছতে পারেনি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…