World

পথ দেখাল সামুদ্রিক প্রাণি, গভীর সমুদ্রে মিলল হারানো আংটি

৬ মাস আগে সমুদ্রে তলিয়ে গিয়েছিল বিয়ের আংটি। অনেক খুঁজেও পাওয়া যায়নি। সেই আংটি ৬ মাস পর খুঁজে দিল একটি সামুদ্রিক প্রাণি।

বিয়ের পর স্ত্রীকে নিয়ে স্কুবা ডাইভিং-এ জলের তলায় আনন্দে ঘুরেছিলেন এক যুবক। সে সময় জলের তলায় ডুব দিয়ে ঘোরার সময় কোনওভাবে তাঁর আঙুল থেকে বিয়ের আংটিটা খুলে পড়ে যায়।

জল থেকে ওঠার পর বিষয়টি নজরে আসতে শুরু হয় খোঁজ। সমুদ্রের ধার তো বটেই এমনকি জলের তলাতেও খুঁজে দেখা হয়। কিন্তু সে আংটি আর পাওয়া যায়নি।

বিয়ের আংটি বলে কথা! স্ত্রীর কাছে এজন্য যথেষ্ট কথা শুনতে হয় জেমস রসকে। এরপর কেটে গেছে ৬ মাস। নবদম্পতি বেড়ানো সেরে বাড়িও ফিরে এসেছেন। আংটি কিন্তু পাওয়া যায়নি।

এই ঘটনার ৬ মাস পর ব্রিটেনের অধীনে থাকা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কেম্যান দ্বীপে হাজির হন রাকেল টোবিয়ান। তিনি স্কুবা ডাইভ করে জলে নামেন। জলের তলায় ঘোরার সময় স্কুইড নামে একটি সামুদ্রিক প্রাণির পিছু নিয়েছিলেন তিনি।

স্কুইডটি টোবিয়ানকে নিয়ে গিয়ে হাজির করে সমুদ্রের এমন একটি জায়গায় যেখানে পৌঁছনোর পর তিনি জলের তলায় বালির ওপর কিছু পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন সেটি একটি আংটি। তুলে নেন টোবিয়ান।

টোবিয়ান সেই আংটির ছবি সোশ্যাল মিডিয়ায় দেন। আর মাত্র ২ ঘণ্টার মধ্যে সেই ছবি শেয়ার হতে হতে পৌঁছে যায় রস-এর কাছেও।

রস ছবিটি দেখে নিজের আংটি চিনতে পারেন। সময় নষ্ট না করে রস ও তাঁর স্ত্রী হাজির হন টোবিয়ানের কাছে। তারপর আংটি যে তাঁর তা প্রমাণ করে আংটি ফেরত পান।

জেমস রস ও তাঁর স্ত্রী ক্রিস্টি ভাবতেও পারেননি ৬ মাস পর সমুদ্রে হারিয়ে যাওয়া আংটি ফের তাঁদের কাছে ফেরত আসবে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026