Foodie

বিশ্বের সবচেয়ে ঝাল লঙ্কা কোনটি, কতটা ঝাল হয় সেই লঙ্কা

অনেকেই ঝাল খেতে পছন্দ করেন। ঝাল কম হলে তাঁদের সবই বিস্বাদ মনে হয়। তাঁরা যদি বিশ্বের সবচেয়ে ঝাল লঙ্কা চেখে দেখেন কি হতে পারে জানেন?

ঝাল খেতে পছন্দ করা মানুষের সংখ্যা নেহাত কম নয়। আর ভারতীয় উপমহাদেশে তো ঝাল খাওয়ার একটা পরম্পরাই রয়েছে। এখানে যে পরিমাণ ঝাল খেতে মানুষজন পছন্দ করেন বা এখানে যে পরিমাণ রান্নায় ঝাল খাওয়ার প্রচলন রয়েছে তা বিশ্বের অন্য কোথাও তেমন দেখা যায়না।

তবে কম বেশি ঝাল অনেকেই পছন্দ করেন। ভারতের মত দেশে তো কাঁচা লঙ্কার পাশাপাশি শুকনো লঙ্কার ব্যবহার যথেষ্ট। কাঁচা লঙ্কার আবার নানা ধরন হয়।

কোনওটা কম ঝাল, কোনওটা বেশি ঝাল। পৃথিবীতে এমন বেশি ঝাল আবার বাড়তে থাকে লঙ্কার প্রকারভেদে। আর সেভাবে বিশ্বের সবচেয়ে বেশি ঝাল লঙ্কারও খোঁজ মিলেছে। মার্কিন দেশের দক্ষিণ ক্যারোলিনায় জন্ম হওয়া এই লঙ্কার নাম ক্যারোলিনা রিপার।

যাঁরা ঝাল খেতে পছন্দ করেন তাঁরা এটা জানার পর উৎফুল্ল হতে পারেন। এই লঙ্কা কোথায় পাওয়া যেতে পারে তা জানার চেষ্টাও করতে পারেন।

তবে ঝাল প্রেমীদের এবং সকলের জ্ঞাতার্থে এটা জানিয়ে রাখা ভাল যে এই লঙ্কা একটা কামড় দেওয়ার পর মিষ্টি লাগে। কিন্তু লালা রসের সঙ্গে তা মেশার সঙ্গে সঙ্গে মালুম হয় ঝালের তেজ কতটা ভয়ংকর।

এই লঙ্কা খেয়ে কারও মৃত্যু না হলেও চিকিৎসকের কাছে পৌঁছে দিতে পারে এর ঝাল। শরীরে নানা সমস্যাও হতে পারে। তবে ক্যাপসিকাম প্রজাতির এই লঙ্কা কারও প্রাণ নেয়নি।

কিন্তু ঝাল খেতে গিয়ে শরীরকে অসুস্থ করে তোলারও কোনও মানে হয়তো হয়না। তাই এর নাম জানা ভাল, কিন্তু স্বাদ চেখে দেখাটা ঝুঁকির।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026