পৃথিবীর প্রাচীনতম পাথর, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
পৃথিবী জন্মই নিয়েছে ৪৬০ কোটি বছর আগে। তখন পৃথিবী আগুনের মত জ্বলছিল। সেই পৃথিবী ঠান্ডা হতেই প্রায় ২৫ থেকে ৩০ কোটি বছর লেগে যায়। পৃথিবী ঠান্ডা হওয়ার পর ক্রমশ পাথরের স্তর তৈরি হয়।
কিন্তু এখানে সমস্যা হল সেই সময়টা সম্বন্ধে মানুষের ধারনা খুব কম। প্রায় নেই বললেই চলে। কারণ সেই সময়ের কোনও নমুনা বিজ্ঞানীরা সেভাবে হাতে পাননি। ফলে সেই সময়কে চেনার জন্য কোনও গবেষণার সুযোগও পাওয়া যায়নি।
অবশেষে কানাডার হাডসন বে-র কাছে নর্দার্ন কিউবেক-এর এক ফাঁকা প্রান্তরে এমন পাথরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা যার বয়স চমকে দিয়েছে তাঁদেরও। মনে করা হচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে পুরনো পাথর। যার সন্ধান বিজ্ঞানীরা পেলেন।
নর্দার্ন কিউবেকের এই অংশে পাওয়া পাথর পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন এই পাথরের বয়স ৪১৬ কোটি বছর। মানে পৃথিবী কিছুটা ঠান্ডা হওয়ার পরই এই পাথর তৈরি হয়েছিল। যা বিজ্ঞানী ও গবেষকদের এক আলোর সন্ধান দিয়েছে।
এই পাথর পরীক্ষা করে তাঁরা সেই সময়টাকে চেনার সুযোগ পাবেন। এখানকার পাথরেই লুকিয়ে আছে পৃথিবী তৈরির পর অসহ্য গরম অবস্থা থেকে কিছুটা ঠান্ডা হওয়ার পর পাথরের স্তর তৈরির ইতিহাস।
যা এতদিনের অজানাকে জানতে সাহায্য করবে। এখন কালচে রংয়ের এই ৪১৬ কোটি বছর পুরনো পাথর সেই সময় সম্বন্ধে কতটা তথ্য দেয় তা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…