কানাডার তাখিনি উষ্ণপ্রস্রবণ, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
কেউ ছুটে আসেন দেশের অন্য প্রান্ত থেকে। কেউ আসেন বিদেশ থেকে। তবে গন্তব্য একটাই। যেখানে ফেব্রুয়ারি মাসে পারদ ঘোরাফেরা করে মাইনাস ২০ থেকে মাইনাস ৩০ ডিগ্রির মধ্যে। যেখানে সাদা বরফে ঢাকা চারধার ঝাপসা হয়ে থাকে তুষারগুঁড়িতে।
কনকনে ঠান্ডায় মানুষের মুখেচোখেও বরফের আস্তরণ পড়ে যায়। সেই কানাডার ইয়োকোন প্রদেশে এমন ঠান্ডার মধ্যেই মানুষ মেতে ওঠেন দারুণ এক উৎসবের আনন্দে। এখানেই রয়েছে তাখিনি হট পুলস। আর সেখানেই হয় এই আজব উৎসব।
উৎসবটি আসলে একটি খেলা সাজ নির্ভর। ওই মাইনাস ২০ থেকে মাইনাস ৩০ ডিগ্রি তাপমাত্রায় তৈরি থাকে একটি গরম জলের পুল। সেখানেই নেমে পড়তে হয়।
খালি গায়ে কেবল সাঁতারের পোশাকে নেমে পড়া। একই পুলে নারী পুরুষ সকলেই আনন্দে মেতে ওঠেন। ওই ঠান্ডায় গরম জলের পুলে সাঁতার কাটতে বা ডুব দিতে সকলেরই ভাল লাগে। কিন্তু সমস্যা অন্য জায়গায়।
ওখানে ডুব দিয়ে মাথা জলের ওপরে তুললেই জলের ওপরে থাকা অংশ মাথার চুল, ভুরু, গোঁফ, দাড়ি, সর্বত্র বরফ জমে যায়। কারণ বাইরের আবহাওয়া হিমাঙ্কের অনেক নিচে। আর সেখানেই উৎসবের আসল মজা।
এই চুল, দাড়ি, মুখ, ভুরু সব মিলিয়ে ডুব দেওয়ার পর মাথা তুলে যার যেরকম বরফ জমে তার ছবি তোলা হয়। তারপর দেখা হয় বরফ জমা মুখটা কার সবচেয়ে ভাল লাগছে।
এটাই প্রতিযোগিতা। এটাই উৎসব। সেরার জন্য বিরাট অঙ্কের পুরস্কার অবশ্য থাকেনা। তবে এই উৎসবে অংশ নেওয়াটাই সকলের আসল লক্ষ্য হয়। সেটাই আনন্দ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…