World

পৃথিবী চ্যাপ্টা, নিজের বানানো রকেটে চেপে প্রমাণ করতে মরিয়া মাইক

পুরাণের নারদ মুনি ঢেঁকির উপর চেপে ত্রিভুবন চষে বেড়াতেন। আর পৃথিবীর বাসিন্দা মাইক হিউজ তাঁর রকেট বাহনের পিঠে চেপে বিশ্ব পরিভ্রমণ করতে মরিয়া। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মাইকের একটাই লক্ষ্য, পৃথিবী যে চ্যাপটা একথা তিনি প্রমাণ করেই ছাড়বেন। পৃথিবীর আকৃতি গোল। এতদিন সেকথাই জেনে এসেছেন বিশ্ববাসী। কিন্তু পৃথিবী গোলের তত্ত্ব এককথায় উড়িয়ে দিয়েছেন ৬১ বছরের লিমো-ড্রাইভার মাইক। অবশ্য তিনি একা নন। তাঁর মত আরও অনেকেই পৃথিবীর গোল হওয়ার তত্ত্ব বিশ্বাস করেন না। কলকাতার কে সি দাস মাইকের মতই একসময় তাঁর আজব তত্ত্ব প্রচার করে বেড়াতেন। পৃথিবী নাকি স্থির, সূর্য তার চারদিকে ঘুরছে। তবে সেকথা প্রমাণ করতে রকেট বানানোর কথা সম্ভবত ভাবেননি তিনি। ক্যালিফোর্নিয়ার মাইক কিন্তু চ্যাপ্টা পৃথিবীর সঙ্গে মানুষের পরিচয় করাতে রকেট তৈরি করে ফেলেছেন।

গ্যারাজে পড়ে থাকা অব্যবহৃত জিনিসপত্র দিয়ে নিজের ডিজাইনে তৈরি হয়েছে তাঁর সাধের বাষ্পচালিত বাহন। পরিকল্পনাকে সার্থক রূপ দিতে ২০ হাজার মার্কিন ডলার খরচ করতে পিছপা হননি নির্ভীক রকেট নির্মাতা। উত্তর আমেরিকার মোজেভ মরুভূমির ভুতুড়ে অ্যাম্বয় অঞ্চলে পরীক্ষামূলকভাবে রকেট উৎক্ষেপণের প্রস্তুতিও শুরু করে ফেলেন তিনি। বড় একটি স্টিলের পাত্রে ফুটন্ত ৭০ গ্যালন জলের বাষ্পচাপজনিত বিপুল শক্তির ব্যবহারে তাঁর রকেটটিকে উড়িয়ে নিয়ে যাওয়ার উদ্ভট বুদ্ধি আঁটেন মাইক। প্রতি ঘণ্টায় ৮০০ মাইল গতিবেগে ছুটে চলা তাঁর বাহন ১০ মাইল দূরত্ব অবধি পৌঁছালেই নাকি মাইকের উদ্দেশ্য সফল হবে। পৃথিবীর আকৃতি যে চ্যাপটা তা প্রমাণ করে বিশ্ব রেকর্ডের অধিকারী হবেন মাইক। মহাকাশের বুক থেকে পৃথিবীর ছবি তুলে তিনি দেখিয়ে দেবেন পৃথিবীর আকার চাকতির মত। তবে ক্যালিফোর্নিয়ার প্রশাসন মাইকের এই পরিকল্পনার বাস্তবায়ন হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই আপাতত স্থগিত মাইকের স্বপ্নের উড়ান অভিযান। পরিচিত মহলে ‘পাগল’ বলে পরিচিত মাইকের পরের লক্ষ্য ক্যালিফোর্নিয়ার গভর্নর হওয়া।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026