Foodie

গভীর রাতে দিশেহারা অবস্থায় জন্ম নেয় জিভে জল আনা বাটার চিকেন

সে কাহিনি শুনলে অনেকেই হতবাক হয়ে যেতে পারেন। এমনই টানটান সে কাহিনি। তবে সে রাতেই জন্ম হয়েছিল বিশ্বখ্যাত জিভে জল আনা খাবার বাটার চিকেনের।

বাটার চিকেন খাবারটা খুব কম মানুষই হয়তো আছেন যাঁদের পছন্দ নয়। ভারত বলে নয়, ভারতের এই মুরগির মাংসের রান্না পছন্দ করেন আপামর বিশ্ববাসী। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরের রেস্তোরাঁয় বাটার চিকেন পাওয়া যায়। সেই খাবার কিন্তু জন্ম নিয়েছিল দিল্লির এক গলির রেস্তোরাঁয়। তাও আবার মাঝরাতে। দিশেহারা অবস্থাই জন্ম দিয়েছিল এই পৃথিবী কাঁপানো খাবারের।

সেদিন অনেক রাত। দেশভাগের পর পেশোয়ার থেকে দিল্লি চলে আসা রেস্তোরাঁ ব্যবসায়ী কুন্দন লাল গুজরাল তাঁর মোতি মহল নামে যে রেস্তোরাঁটি দিল্লিতে খুলেছিলেন সেখানে হাজির হন এক ভিআইপি ব্যক্তিত্ব।

রেস্তোরাঁ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। কিন্তু ভিআইপি বলে কথা। তাঁকে তো ফেরানো যাবেনা। তিনি আবার ওই রাতেই চিকেনের কোনও ভাল একটা পদ খেতে চাইলেন।

অগত্যা দোকানের যিনি বাঁধুনি ছিলেন তিনি রান্নাঘরে প্রবেশ করেন। গিয়ে দেখেন কিছুটা তন্দুরি চিকেন কেবল বেঁচে আছে রান্নাঘরে। আর রয়েছে মাখন, টমেটো আর গরম মশলা।

এই দিয়ে কি করা যায়? রাঁধুনি তখন স্থির করলেন কেমন খেতে হবে জানা নেই তবে হাতের কাছে যা আছে তা দিয়ে তিনি একটি পদ রাঁধবেন।

তিনি যথেষ্ট পরিমাণ মাখন, টমেটো আর গরম মশলা আর ওই বেঁচে থাকা তন্দুরি চিকেনের টুকরো দিয়ে রেঁধে ফেলেন একটি পদ। তারপর তা ওই ভিআইপি-কে খেতে দেওয়া হয়।

সেই রান্না খেয়ে ওই ব্যক্তি ভীষণ খুশি হন। রান্নাটির ভূয়সী প্রশংসাও করেন। কুন্দন লাল গুজরাল দেখেন তাহলে তো এ পদটি তাঁর রেস্তোরাঁর একটি মেনু করলে মন্দ হয়না।

তারপর মোতি মহলে শুরু হয় নতুন একটি ডিশ বাটার চিকেন। সেই রাতে আচমকাই তৈরি হওয়া সেই পদ এখন বিশ্বজুড়ে জিভে জল আনা জনপ্রিয় পদগুলির একটি।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026