Business

অনলাইনে অর্ডার করেছিলেন মাউথওয়াশ, পেলেন দামি মোবাইল

একটা মাউথওয়াশ দরকার ছিল। তাই তা অনলাইনে অর্ডার করেছিলেন এক ব্যক্তি। কিন্তু ডেলিভারি আসতেই চমকে উঠলেন তিনি। মাউথওয়াশ নয়, তিনি পেয়েছেন একটা দামি মোবাইল ফোন।

মুম্বই শহরে এখন লকডাউন চলছে। ফলে বাড়ি থেকে বাইরে বার হওয়া মুশকিল। প্রয়োজনে বার হওয়া গেলেও অনেকেই করোনার জন্য সেই ঝুঁকি না নিয়ে অনলাইনে অর্ডার করছেন।

এমনই এক বাসিন্দা লোকেশ দাগা অ্যামাজনে একটি মাউথওয়াশ অর্ডার করেন। ডেলিভারিও আসে। বন্ধ প্যাকেট খুলে মাউথওয়াশ বার করতে যেতেই চমকে ওঠেন তিনি।

এতো মাউথওয়াশ নয়! এতো আস্ত একটা ফোন! রেডমি নোট ১০ ফোন! অতিসাম্প্রতিক মডেলের এই বহুমূল্য ফোন দেখে মুশকিলে পড়ে যান তিনি।

এদিকে প্রায় সমসাময়িক সময়ে হায়দরাবাদ শহরে এক ব্যক্তি অপেক্ষায় ছিলেন অ্যামাজনে অর্ডার করা রেডমি নোট ১০ ফোন-এর জন্য। তাঁর কাছেও ডেলিভারি যায়। কিন্তু সেটা মাউথওয়াশ!

অর্ডার দিলেন ফোন, এল মাউথওয়াশ! মাথায় বাজ ভেঙে পড়ে তাঁর। অর্ডার যে রদবদল হয়েছে তা পরিস্কার। কিন্তু এমন একটি ভুল নিয়ে মুখ খোলেনি অ্যামাজন।

এদিকে লোকেশ দাগা ফোন ফেরতও দিতে পারছেন না। কারণ মাউথওয়াশ কনজিউমেবল বা ব্যবহারযোগ্য বস্তু। তাই তা এভাবে ফেরত হয়না।

পুরো বিষয়টি অ্যামাজনকে জানিয়েছেন তিনি। অনুরোধ করেছেন যাঁর ফোন তাঁর কাছে যেন সেটি পৌঁছে দেওয়া হয়। এদিকে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026