বন্ধ, প্রতীকী ছবি
রবিবার জনতা কার্ফু তো মানছেনই। তারপরেও করোনার কথা মাথায় রেখে সোম, মঙ্গল ও বুধবার গরাণহাটা বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। গরাণহাটা কলকাতার অন্যতম পুরনো সোনার বাজার। রয়েছে সব মিলিয়ে প্রায় ১ হাজার ২৫০টির মত দোকান। করোনার উদ্বেগে সেখানে ব্যবসায় বড়সড় প্রভাব পড়ল। উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ ধর জানান, করোনা প্রতিরোধে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সুরক্ষিত রাখতে গরাণহাটা বাজার ৪ দিন বন্ধ রাখা হচ্ছে।
গরাণহাটা বাজার আগামী বৃহস্পতিবার খুলবে বলেই এখনও পর্যন্ত সিদ্ধান্ত। তবে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীকালে আবারও বন্ধ হতে পারে এই সোনার বাজার। অভিজিৎবাবু জানান, বৃহস্পতিবার খোলা হলেও সন্ধেয় গরাণহাটার ব্যবসায়ীরা ফের আলোচনায় বসবেন। উত্তর কলকাতার অন্যতম এই বাজার বন্ধের ফলে ব্যবসায়ীরা অনেকটা ক্ষতির মুখে পড়বেন একথা ঠিকই, তবে করোনার কথা মাথায় রেখে আপাতত এই সিদ্ধান্তের পথেই হেঁটেছেন তাঁরা।
রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা রবিবার সকাল পর্যন্ত ৩০০ পার করে গেছে। এই পরিস্থিতিতে বহু বাজার কর্তৃপক্ষই বাজার বন্ধ রাখার পথে হাঁটছে। তবে কাঁচা বাজার বা মাছ, মাংসের দোকান বা মুদির দোকান আপাতত খোলা থাকছে বলেই জানা গিয়েছে। যদিও সেখানে দোকান খোলা রাখার সময় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…