Business

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত। যার হাত ধরে সাফল্য এল রফতানি বাণিজ্যেও।

ভারত চিরকালই কৃষিপ্রধান দেশ। ভারতের সুজলা সুফলা মৃত্তিকা সর্বদাই সোনার ফসল ফলিয়েছে। তবে ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত খাদ্যশস্য উৎপাদনে যে সাফল্য অর্জন করল তা নজিরবিহীন।

চাল, গম, ভুট্টা, জোয়ার, বাজরা-র হাত ধরে এই সাফল্যের মুকুট এসেছে। ভারতে ২৪-২৫ অর্থবর্ষে খাদ্যশস্যের মোট ফলন হয়েছে ৩৫৭.৭৩ মিলিয়ন মেট্রিক টন। তার আগের বছরের তুলনায় ২৫.৪৩ মিলিয়ন মেট্রিক টন বেশি।

এটা অবশ্য তার আগের বছরের সাপেক্ষে একটা খতিয়ান। কিন্তু গত কয়েক বছর ধরেই ভারতে খাদ্যশস্য উৎপাদন বেড়ে চলেছে। তার আগের বছরের উৎপাদনকে পরের বছর ছাপিয়ে যাচ্ছে।

যা একাধারে যেমন দেশের মধ্যে খাদ্যশস্যের যোগানে প্রভাব ফেলতে দিচ্ছেনা, তেমনই রফতানি বাণিজ্যকেও মজবুত করেছে। এতে দেশের অর্থনীতি লাভবান হচ্ছে।

কৃষিজ খাদ্য রফতানি এবং প্রক্রিয়াজাত খাদ্য রফতানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ভারতের মোট রফতানির ১১.২ শতাংশ একা কৃষি থেকেই হচ্ছে। যেখানে প্রক্রিয়াজাত খাদ্য রফতানি অর্থবর্ষ ২০১৮ সালে ছিল ১৪.৯ শতাংশ, সেখানে ২৫ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ২০.৪ শতাংশ। এটাও বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ঋতুর খামখেয়ালি আচরণ অনেক ক্ষেত্রে নজর কাড়ছে। তা সত্ত্বেও ভারতের কৃষি ক্ষেত্র কিন্তু তার মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। প্রতিবছর উৎপাদন বাড়ছে।

কৃষির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ভারতের ফুলের উৎপাদনও বেড়েছে। ফুল রফতানির ক্ষেত্রেও ভারত এখন নিজের একটা ভাল জায়গা তৈরি করতে পেরেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

বৃষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

মিথুন রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026