Business

গোলু পুতুলদের সুদিন কেড়ে নিল ট্রাম্পের নাছোড় মনোভাব

ট্রাম্পের মনোভাবের শিকার এবার পুতুলরাও। গোলু পুতুলদের দিব্যি চলা নিশ্চিন্ত দিন কেড়ে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিদ।

গোলু পুতুলরা সেজেগুজে তৈরি। বসে আছে যাওয়ার জন্য। কিন্তু যাওয়ার উপায় নেই। বিমানে চড়া হচ্ছেনা তাদের। এখন তাদের সৃষ্টির নেপথ্যে যাঁরা তাঁরা মাথায় হাত দিয়ে বসেছেন।

নবরাত্রি মানেই তার আগে থেকে গোলু পুতুল কেনার হিড়িক শুরু হয়ে যায়। ভারতের মধ্যে মূলত দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে গোলু পুতুলের দারুণ কদর। কিন্তু গোলু পুতুল প্রস্তুতকারক প্রায় ৫০টি পরিবারের এখন পাখির চোখ বিদেশের বাজার।

মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয়রা নবরাত্রির আগে প্রচুর গোলু পুতুল কেনেন। ফলে কোটি কোটি টাকার ব্যবসা হয়। নবরাত্রির দিনগুলোকে উৎসব মুখর করে তোলার জন্য পরবাসে ভারতীয় পরিবারগুলির গোলু পুতুলের প্রতি আগ্রহ বাড়ে।

এটা প্রতিবছরই হয়। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ ট্যারিফ বসানোর পর সে দেশে গোলু পুতুলের বাজারে কালো মেঘ। তামিলনাড়ুর কাঞ্চিপুরমের বিখ্যাত এই গোলু পুতুল বরদারাজা পেরুমল মন্দিরের আশপাশে বসবাসকারী ৫০টি পরিবার তৈরি করে থাকে।

বিশেষ ধরনের এই পুতুল খুবই রঙিন হয়। এর শিল্পরীতিও একদম অন্যরকম। এখন এই গোলু পুতুলের চাহিদা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে কানাডা, ব্রিটেন এবং জার্মানিতে।

অন্য ৩ দেশে বাজার ঠিকঠাক থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কালো মেঘ। ইতিমধ্যেই কয়েক কোটি টাকার গোলু পুতুল মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার জন্য তৈরি থাকলেও তা আর যাচ্ছেনা। মার্কিন প্রেসিডেন্টের ট্যারিফ আপাতত তাই মাথায় হাত ফেলেছে তামিলনাড়ুর এই প্রাচীন শিল্পরীতির শিল্পীদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026