Business

পেঁয়াজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র

আমজনতার দৈনন্দিন জীবনের খাবার পাতে পেঁয়াজের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই পেঁয়াজ নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্র।

পেঁয়াজের দাম গতবছর কোথায় পৌঁছেছিল তা কেউই ভোলেননি। দেশের আমজনতাকে সেই দুঃসহ পরিস্থিতি থেকে বার করে আনার জন্য কেন্দ্রের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। যার একটি আরোপ করা হয়েছিল গতবছর ১৩ সেপ্টেম্বর।

পেঁয়াজ রফতানির ওপর ২০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছিল কেন্দ্র। লক্ষ্য ছিল একটাই। রফতানিতে লাগাম দিয়ে দেশিয় বাজারে পেঁয়াজের যোগান বাড়ানো। আর যোগান বাড়লে দামও নিয়ন্ত্রিত হবে। তাতে আখেরে সুবিধা হবে দেশের সাধারণ মানুষের।

সেই ২০ শতাংশ শুল্ক এবার তুলে নিল কেন্দ্র। আগামী ১ এপ্রিল থেকে আর রফতানির ওপর এই ২০ শতাংশ শুল্ক দিতে হবেনা। এবার রবি শস্য হিসাবে পেঁয়াজের ফলন ভাল হয়েছে। ফলে বাজারে যথেষ্ট পেঁয়াজের যোগান রয়েছে। দামও নিয়ন্ত্রণে।

তাই কৃষকরা যাতে এবার ভাল দাম পেতে পারেন সেকথা মাথায় রেখে পেঁয়াজের রফতানি বাণিজ্যে কিছুটা সুযোগ বৃদ্ধি করল কেন্দ্র। ফলে পেঁয়াজ রফতানি পালে হাওয়া পেল।

কোনও কিছুর রফতানি নিয়ন্ত্রণে কেন্দ্র সাধারণত শুল্ক বৃদ্ধি করে। সর্বনিম্ন রফতানি মূল্যের ওপর প্রভাব খাটায়। এমনকি প্রয়োজনে রফতানির ওপর নিষেধাজ্ঞাও জারি করে। যাতে সেই দ্রব্যের দেশিয় ঘাটতি পূরণ হয়।

দেশের মানুষের চাহিদা আগে পূরণ করা নিশ্চিত করে সরকার। সেই লক্ষ্যেই পেঁয়াজের রফতানি বাণিজ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল কেন্দ্র। যা ১ এপ্রিল থেকে উঠে যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026