Business

ধন ধান্যে চায়ের গন্ধে বিশ্ব দরবারে ভারতের রেকর্ড ভাঙা লক্ষ্মীলাভ

ভারতীয় অর্থনীতির জন্য সুখবর মানে অবশ্যই দেশের উন্নয়নের পথ ধরে প্রাপ্তি যোগ। সীমানা পার করে এই প্রাপ্তি অবশ্যই দেশবাসীর জন্যও গর্বের।

ভারতীয় অর্থনীতি বলেই নয়, যে কোনও দেশের রফতানি বাণিজ্যে সুফল প্রাপ্তির মুখ দেখা মানে সে দেশের অর্থনীতির জন্য সুখবর। কৃষি প্রধান ভারত সেই ফলনের হাত ধরেই এবার ২ অঙ্কে পৌঁছল।

ভারতের কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাত খাদ্যের রফতানি বাণিজ্যে এবার যথেষ্ট বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত অর্থবর্ষের তুলনায় এবার বৃদ্ধি নজরকাড়া। গত অর্থবর্ষের তুলনায় এবার ১৩ শতাংশ বেড়েছে রফতানি।

এরমধ্যে ধান রফতানি এক বড় ভূমিকা নিয়েছে। চলতি অর্থবর্ষে ২০২৪ সালের এপ্রিল মাস থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত ১১ মাসে বাসমতী ও বাসমতী নয় এমন চাল মিলিয়ে ২১ শতাংশ রফতানি বৃদ্ধি হয়েছে।

ফলে গত অর্থবর্ষে যেখানে বাসমতী ও বাসমতী নয় এমন চাল থেকে ৯.৩২ বিলিয়ন ডলার অর্থলাভ হয়েছিল, সেখানে এবার হয়েছে ১১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৯৪ হাজার ৯৬৮ কোটি টাকা।

ধানের সঙ্গে এবার চা খুশির জোয়ার এনেছে ভারতীয় রফতানি বাণিজ্যে। চা রফতানি এবার ১০ বছরে সবচেয়ে বেশি হয়েছে। গত ১১ মাসে বিদেশে চা রফতানি হয়েছে ২৪৪ মিলিয়ন কেজি বা ২৪ কোটি ৪০ লক্ষ কেজি।

এরমধ্যে সবচেয়ে বেশি চা ভারত থেকে রফতানি হয়েছে ইরাকে। এছাড়া ইরান, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ ২৫টি দেশে ভারতীয় চা রফতানি হয়েছে।

শ্রীলঙ্কায় চায়ের ফলন কম হওয়ায় ভারত পশ্চিম এশিয়ার রাষ্ট্রগুলিতে আরও বেশি করে চা রফতানির সুযোগ পেয়েছে। যা ভারতের চা রফতানিকে এক লাফে অনেকটা বাড়িয়েছে চলতি অর্থবর্ষে। ধান ও চায়ের হাত ধরে ভারতের রফতানি বাণিজ্য বিপুল মুনাফার মুখ দেখতে পেরেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026