Business

ডিমের দাম কখনও এত বাড়েনি, কবে কমতে পারে দাম

কলকাতার বাজারে ডিমের দাম যেখানে পৌঁছল তা আগে কখনও পৌঁছয়নি। সেভাবে দেখতে গেলে দামে রেকর্ড গড়ল ডিম। পিছনে কারণ রয়েছে একাধিক।

বাজারে আলু, আদা, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে সবজি, সবের দামই আকাশছোঁয়া। শীতের দিনে শীতের সবজির দামে এমন আগুন সচরাচর দেখা যায়না। এবার সেই তালিকায় যুক্ত হল ডিমও। সারাদিনে পুষ্টির জন্য একটা ডিম অন্তত দরিদ্র মানুষও কিনে উঠতে পারছিলেন। এবার সেটাও হাতছাড়া হতে বসেছে।

কারণ কলকাতা শহরে আজ পর্যন্ত ডিমের দাম যেখানে পৌঁছয়নি, এবার সেখানে পৌঁছে গেল ডিমের দাম। গত ২ দিনে ৭ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে ডিম।

ডিম বিক্রেতারা মেনে নিচ্ছেন এত বেশি দাম এর আগে হয়নি। কেন এমন অবস্থা? এই পরিস্থিতির জন্য বেশ কয়েকটি কারণকে সামনে আনছে ডিম বিক্রির সঙ্গে যুক্ত ব্যক্তি থেকে সংগঠন।

এমনিতে ডিসেম্বর মাসে ডিমের দাম বাড়ে। এটা প্রতিবছরই দেখা যায়। যার কারণ হল কেক। কেক তৈরিতে প্রচুর ডিম লাগে। এছাড়া পিকনিক থাকে, নানা অনুষ্ঠান থাকে। সবেতেই ডিম লাগে। ফলে চাহিদা বাড়ে। তার সঙ্গে তাল মিলিয়ে দামও কিছুটা বাড়ে।

এবার সেই চিরাচরিত ডিসেম্বরে ডিমের দাম বৃদ্ধির অন্য কারণগুলির সঙ্গে যুক্ত হয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। মিগজাউম যেভাবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে তছনছ চালিয়েছে তাতে দক্ষিণ ভারত থেকে ডিমের যে লাগাতার সরবরাহ কলকাতা সহ বাংলায় আসে তা বিঘ্নিত হয়েছে।

ফলে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যোগান হয়নি। যোগান কম, চাহিদা বেশি। ফলে দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই অবস্থা কবে কাটবে? ডিম বিক্রির সঙ্গে যুক্ত সংগঠনগুলির মতে এই পরিস্থিতি কাটতে কিছুটা সময় লাগবে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026