Business

আর চিন্তা নেই, ২০ অগাস্ট থেকে ৪০ টাকাতেই মিলবে ১ কেজি টমেটো

আমজনতার মুখে হাসি ফোটানোর মত খবর সামনে এল। এবার কেজি প্রতি টমেটো কিনতে ৪০ টাকা খরচ করতে হবে। যা গত ২ মাসে স্বপ্নের অতীত ছিল।

এখন মানুষ মানসিকভাবে নিজেদের যেন প্রস্তুত করে ফেলেছেন যে তাঁরা আর টমেটো কিনবেন না। আর কিনলেও ১০০ গ্রাম কি বেশি হলে ২০০ গ্রাম।

এখন অবশ্য ২০০ টাকা কেজি থেকে টমেটো নেমে বাজারে ১০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। টমেটো ব্যবসায়ীরা জানাচ্ছেন আগামী ১৫ দিনের মধ্যে টমেটোর দাম আরও কমে যাবে।

কিন্তু আমজনতাকে আর ১৫ দিনও অপেক্ষা করতে হবেনা। আগামী ২০ অগাস্ট থেকেই তাঁরা ৪০ টাকা কেজি দরে টমেটো কিনতে পারবেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমন এক ঘোষণা দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছে।

কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক এনএএফইডি এবং এনসিসিএফ-কে নির্দেশ দিয়েছে ২০ অগাস্ট থেকে তাদের বিভিন্ন স্টোরে ৪০ টাকা কেজি দরে টমেটো বিক্রি শুরু করে দিতে। দেশের বিভিন্ন প্রান্তে এই দামে টমেটো বিক্রি হবে।

কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক জানিয়ে দিয়েছে তারা ১৫ লক্ষ কেজি টমেটো সংগ্রহ করতে পেরেছে। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র, এই ৩ রাজ্য থেকে এই টমেটো সংগ্রহ করেছে তারা। যা এই ৪০ টাকা কেজি দরে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে।

যেখানে এখন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো, সেখানে তার অর্ধেকেরও কম দামে টমেটো পাওয়া একটা বড় পাওনা। এখন যা পরিস্থিতি তাতে ৪০ টাকা কেজি টমেটো বিষয়টির সঙ্গেই অপরিচিত হয়ে পড়েছেন মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026