Business

দাম কি কমবে, টমেটোর দাম নিয়ে সামনে এল নতুন কথা

টমেটোর দাম লাফাতে লাফাতে এখন ১২০ টাকা কেজিতেও পৌঁছে গেছে। ফলে টমেটো ছাড়াই অনেক বাড়িতে রান্না হচ্ছে। এরমধ্যেই সামনে এল নতুন কথা।

যদিও এখন আলাদা করে টমেটোর দাম বৃদ্ধি আর খবর নেই। কারণ এখন প্রায় সব সবজিরই দাম আকাশ ছুঁয়েছে। মানুষ হাত দিতে পারছেন না আনাজে। পাতে তাই আনাজ নেই। এমনকি তরকারির স্বাদ বাড়াতে আবশ্যিক কাঁচা লঙ্কার দাম কলকাতার বাজারেই ৪০০ টাকা কেজিতে গিয়ে ঠেকেছে।

এমন এক ভয়ংকর দামের ছেঁকা বহুদিন মানুষের গায়ে লাগেনি। এরমধ্যেই একটি টমেটো, যার দাম সব সবজির দাম বৃদ্ধির আগে শুরু হয়েছিল। সেই টমেটো এখন বিকোচ্ছে দেড়শো টাকা কেজি দরেও।

টমেটো তাই অধিকাংশ পরিবারেই সাময়িকভাবে বাদ পড়েছে। কিন্তু কতদিন এমন চলবে? অর্থনীতিবিদদের একাংশ অবশ্য মনে করছেন টমেটোর এই দাম বৃদ্ধি জুনে ছেঁকা দিলেও জুলাইতে আর সেভাবে দেবেনা। দাম কমতে শুরু করবে শীঘ্রই।

কারণ হিসাবে অর্থনীতিবিদরা মনে করছেন টমেটোর ফলনের সময়। টমেটো জুলাইতে হয় আর নভেম্বরে হয়। জুলাইয়ে নতুন টমেটো উঠলেই দাম কমতে শুরু করবে বলে তাঁরা মনে করছেন।

এমনকি অর্থনীতিবিদদের দাবি, ফলনের অভাবে জুন, নভেম্বর এবং সেপ্টেম্বরে টমেটোর দাম বেড়ে যায়। অর্থনীতিবিদদের এই আশার আলো সাধারণ মানুষকে কিছুটা হলেও মানসিক শান্তি দিতে পারছে।

এখন সকলে চাইছেন অনেক হল, এবার দাম কমুক টমেটোর। সেটা যদি জুলাইতে সত্যিই হয়, যদি টমেটোর দাম জুলাই থেকে কমতে শুরু করে তাহলে সাধারণ মানুষের মুখেই হাসি ফুটবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026