Business

মোবাইল গ্রাহকদের মন খারাপ করতে চলেছে নতুন বছর

মোবাইল ফোন এখন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। সেই মোবাইল ফোনের কোটি কোটি গ্রাহকদের কিন্তু মন খারাপ হতে চলেছে নতুন বছরে। ইঙ্গিত তেমনই।

মোবাইল ছাড়া এখন একটা দিনও চলা প্রায় অসম্ভব হয়ে উঠেছে অধিকাংশ মানুষের। যোগাযোগে যে সুবিধার স্বাদ মোবাইল ফোন অভ্যাস করিয়ে দিয়েছে তা থেকে বার হওয়া প্রায় অসম্ভব। ফলে মোবাইল ফোনটি পকেটে রাখতেই হয়।

এজন্য এক তো লাগে একটি ফোন। যা এখন অধিকাংশ ক্ষেত্রেই স্মার্টফোন। আর লাগে রিচার্জ। প্রয়োজন মত রিচার্জ করতে হয়। নাহলে ফোন স্তব্ধ হয়ে যাবে।

এই রিচার্জের পিছনে মাসিক একটি খরচ কিন্তু দৈনন্দিন এবং নিত্যপ্রয়োজনীয় হিসাবে মাসিক বাজেটে ধরে রাখেন সকলে। বিশেষত তাঁরা যাঁদের সীমিত রোজগারে মাসের বাজেট স্থির করতে হয়। এবার সেখানেই ধাক্কা আসতে চলেছে। বিএনপি পরিবা সিকিউরিটিজ সেই ইঙ্গিতই দিয়েছে।

রিপোর্ট বলছে, নতুন বছরে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি ৪জি পরিষেবার ক্ষেত্রে গ্রাহকদের ওপর বোঝা বাড়াতে চলেছে। অর্থাৎ রিচার্জ খরচ বাড়তে চলেছে।

অন্যদিকে তারা ৫জি পরিষেবাকে গতিও দিতে চাইছে নতুন বছরে। ২০২৩ সালে তাই তারা ৫জি পরিষেবা নিলে সেক্ষেত্রে গ্রাহকদের কম খরচে অনেক ডেটা দেওয়ার কথা ভাবনা চিন্তা করছে।

আবার ৫জি পরিষেবা নিলেই হল না, সেক্ষেত্রে ফোনটিও ৫জি হতে হবে। বিএনপি পরিবা ইঙ্গিত দিচ্ছে যে সেকথা মাথায় রেখে কম দামে ৫জি হ্যান্ডসেট আনতে পারে জিও। যা গ্রাহকদের ৫জি হ্যান্ডসেট কিনে ফেলার পথ প্রশস্ত করতে পারে।

কম দামে হ্যান্ডসেট আর সঙ্গে কম খরচে আকর্ষণীয় ডেটা পেলে অনেকেই ৪জি থেকে ৫জি-তে যাওয়ার কথা ভাববেন। আর সেটাই ২০২৩-এ মূল লক্ষ্য হতে চলেছে মোবাইল ব্যবসায়। ইঙ্গিত তেমনই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026