National

ফের দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, গত ৫ মাসে ৪ বার বাড়ল দাম

দুধ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যেই পড়ে। সেই দুধের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। মাদার ডেয়ারি গত ৫ মাসে ৪ বার দুধের দাম বাড়াল।

অনেকেই বলছেন আর কতবার বাড়বে দুধের দাম? দাম কোথায় গিয়ে ঠেকবে? অনেকে তো বলছেন তার চেয়ে একবারেই যে দামটা করতে চায় করে দিক। তাতে অন্তত দামটা পরিস্কার হবে।

প্রতি মাসে মাসে এভাবে দাম বাড়ানোর চেয়ে সেটা ভাল। এটা তো সাধারণ মানুষের বক্তব্য। তবে মাদার ডেয়ারি কিন্তু দিল্লি ও এনসিআর অঞ্চলে গত ৫ মাসে ৪ বার দুধের দাম বাড়াল। লিটারে ২ টাকা করে দাম বৃদ্ধি করেছে সংস্থা। চলতি বছরে ৫ বার বাড়ল দুধের দাম।

এবার যে ধরনের দুধের প্যাকেটের দাম সংস্থা বাড়াল তার মধ্যে রয়েছে ফুল ক্রিম মিল্ক। যার ১ লিটারের দাম হচ্ছে ৬৬ টাকা।

টোনড মিল্কের দাম লিটার প্রতি হচ্ছে ৫৩ টাকা। ডবল টোনড দুধের দাম ৪৫ টাকা লিটার থেকে বেড়ে হল ৪৭ টাকা লিটার।

তবে সংস্থা গরুর দুধের প্যাকাটের দাম বাড়াচ্ছে না। বাড়াচ্ছে না পাইকারি হারে যে দুধ বিক্রি করা হয় তার দামও। তবে এই দাম বৃদ্ধি মধ্যবিত্তের পকেটে টান ফেলবে। অগাস্ট, অক্টোবর, নভেম্বর গত ৩ মাসে ধাপে ধাপে দাম বাড়ার পর এবার ডিসেম্বরেও বাড়ল দাম।

সংস্থার তরফে এই দাম বৃদ্ধির কারণ হিসাবে উৎপাদন খরচ বৃদ্ধিকেই সামনে রাখা হয়েছে। তবে কারণ যাই হোক, মধ্যবিত্তের ওপর চাপ বছর শেষে ফের বাড়ল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026