Business

সময় বদলেছে, অনেকটাই কমে গেল ট্যাবলেটের চাহিদা

মানুষ এখন ট্যাবলেট কেনা অনেকটাই কমিয়ে দিয়েছেন। ফলে চাহিদাও অনেকটা কমে গেছে। সময় বদলের হাত ধরেই এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।

ট্যাবলেট কেনা কমিয়ে দিয়েছেন মানুষজন। শুধু ভারত বলেই নয়, সারা বিশ্বজুড়েই ট্যাবলেট কেনা কমেছে। যার সরাসরি প্রভাব পড়েছে ট্যাবলেট তৈরির ব্যবসায়।

যেখানে গত ২ বছরে ট্যাবলেটের চাহিদা তরতর করে চড়েছিল, সেখানে এখন তা সেই গতিতেই তরতর করে নামছে। গত ২ বছরে বিশ্ব যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল, সেই পরিস্থিতির এখন অনেকটাই বদল হয়েছে।

২০২০ সালের আগের পরিস্থিতি ফিরে আসছে। মানুষের ভীতি অনেকটাই কমেছে। বিশ্বে থাবা বসানো ব্যাধি বিদায় না নিলেও তাকে নিয়ে যে দুশ্চিন্তা প্রতিটি মানুষের মনে দানা বেঁধেছিল তা এখন অনেকটাই কমে গেছে।

এদিকে স্বাভাবিক জীবনে ক্রমে স্কুল খুলেছে, অফিস কাছারি খুলেছে। স্বাভাবিক ছন্দে ফিরছে ব্যবসা। সব মিলিয়ে ওয়ার্ক ফ্রম হোম থেকে বাড়ি থেকে স্কুল সবই কমেছে। আর তার জেরে কমেছে ট্যাবলেটের মত যন্ত্রের প্রয়োজন।

অনলাইনে স্কুলের ক্লাসের কথা মাথায় রেখে বহু পরিবারই গত ২ বছরে ট্যাবলেট কিনে দিয়েছিলেন ছাত্রছাত্রীদের। স্কুল বলেই নয়, অনলাইনে কোনও কোচিং বা শিক্ষামূলক ভিডিও-র জন্য ট্যাবলেটে ভরসা করছিলেন অনেকে। আবার অনলাইন অফিসের জন্যও এর প্রয়োজন পড়ছিল।

সেসব এখন অনেকটা কমেছে। বিভিন্ন দেশের চেহারাটা কিন্তু একই রকম। তাছাড়া গত ২ বছরে বহু পরিবারই ট্যাবলেট কিনে ফেলেছে। ফলে যাঁরা কিনতে চাইছিলেন তাঁদের অনেকের কাছেই ট্যাবলেট রয়েছে।

আর যাঁদের নেই তাঁদের এখন বদলে যাওয়া সময়ের হাত ধরে স্বাভাবিক ছন্দে ফেরা বিশ্বে ট্যাবলেট কেনার দরকার পড়ছে না। যার জেরে বড় ধাক্কার মুখে পড়েছে স্যামসাং, লেনোভো, এসার-এর মত ট্যাবলেট প্রস্তুতকারক সংস্থাগুলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026